কেন্দ্রের উদ্যোগ, বন্ধ হতে পারে মোবাইল চুরি, কিন্তু কী ভাবে
এবার মোবাইল চোরদের জন্য খারাপ খবর। হ্যান্ডসেটের আইএমইআই নম্বর বদলে দিলে কিংবা সিম কার্ড খুলে নতুন সিম লাগালেও, তাতে কোন পরিষেবা মিলবে না। সিইআইআর সফটঅয়্যার আসল আইএমইআই নম্বর চিহ্নিত করবে
এবার মোবাইল চোরদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। পকেট থেকে চুরি করা মোবাইল আর কাজে লাগাতে পারবে না চোরেরা। এমন কি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর বদলে দিলে কিংবা সিম কার্ড খুলে নতুন সিম লাগালেও, তাতে কোন পরিষেবা মিলবে না।

মোবাইল চুরি শুধু আর্থিক ক্ষতি নয়, এতে দেশের সুরক্ষাও বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটাই মত কেন্দ্রের।
চুরি যাওয়া এবং খোয়া যাওয়া মোবাইলের সংখ্যা কমানো এবং ক্রেতা সুরক্ষা নিশ্চিত করতেই সরকারের এই পরিকল্পনা। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাবিএসএনএলকে এই কাজ দেওয়া হয়েছে। নয়া ব্যবস্থা সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা সিইআইআর-এর সফটঅয়্যার কী ভাবে কাজ করবে, বিএসএনএল তাদের পুনের কেন্দ্রে ৬ মাস পাইলট ভিত্তিতে দেখাবে।
টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত মোবাইল অপারেটরের কাছে যে আইএমইআই ডেটাবেস রয়েছে, তার সঙ্গে যুক্ত থাকবে সিইআইআর। ফলে কালো তালিকাভুক্ত কিংবা চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেট সম্পর্কিত সব তথ্য সব অপারেটরই জানতে পারবে। সেই কারণে এক সংস্থার সিম খুলে অন্য কোনও সংস্থার সিম কার্ড লাগালেও মোবাইল কাজ করবে না।
চুরি যাওয়া কিংবা খোয়া যাওয়া হ্যান্ডসেটগুলির তথ্য সিইআইআর-এ নিয়মিত আপডেট করা হবে। অনেক সময়ই ডুপ্লিকেট আইএমইআই নম্বরের হ্যান্ডসেট অপারেটর সমস্থা না ধরতে পেরে সিম কার্ড দিয়ে দেয়।
সিইআইআর সফটঅয়্যার তার সমাধান করবে। কোন হ্যান্ডসেটের জন্য কোন আইএমইআই নম্বর বরাদ্দ তা চিহ্নিতকরণের কাজ করবে সিইআইআর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications