Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর ডিগ্রি জানাতে গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ, সিআইসি রদ ও কেজরিকে ২৫ হাজার টাকা জরিমানা হাইকোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত মামলায় গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়ার পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট। গুজরাত হাইকোর্ট শুক্রবার জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়কে আর নরেন্দ্র মোদীর ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র সরবরাহ করতে হবে না।

গুজরাত হাইকোর্ট সেন্ট্রাল ইনফরমেশন কমিশন বা সিআইসি বাতিল করে দিয়েছে। সেইসঙ্গে গুজরাট ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি সংক্রান্ত মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর ২৫ হাজার টাকার জরিমানা লাগু করেছে। হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করে শুক্রবার এই নির্দেশ জানিয়েছেন।

মোদীর ডিগ্রি জানাতে গুজরাত বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করে জানান, তাঁকে গুজরাট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে চার সপ্তাহের মধ্যে অর্থ জমা করতে হবে। কেজরিওয়ালের আইনজীবী পার্সি কাভিনার আর্জি অস্বীকার করে বিচারপতি বৈষ্ণব নির্দেশ স্থগিত করতে অস্বীকার করেন।

২০১৬ সালের এপ্রিলে তৎকালীন সিআইসি এম শ্রীধর দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাত বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সম্পর্কে কেজরিওয়ালকে তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। তিন মাস পরে গুজরাত হাইকোর্ট সিআইসি আদেশ স্থগিত করে দেয় এবং সেই আদেশের বিরুদ্ধে আবেদন করেছিল।

কেজরিওয়াল চিঠি দেওয়ার একদিন পরে সিআইসি-র আদেশটি এসেছিল। সেখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রী সম্পর্কে সরকারি রেকর্ডগুলি প্রকাশ্যে আনার বিষয়ে তাঁর কোনও আপত্তি নেই এবং কেন কমিশন মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য লুকোতে চেয়েছিল তা নিয়ে অবাক হয়েছিল। সেই চিঠির ভিত্তিতে গুজরাট বিশ্ববিদ্যালয়কে মোদীর শিক্ষাগত যোগ্যতার নথি দেওয়ার নির্দেশ দেন।

এর আগে শুনানির সময় গুজরাত বিশ্ববিদ্যালয় সিাইসি-র আদেশে তীব্রভাবে আপত্তি জানিয়েছিল। এবং সাফ জানিয়ে দিয়েছিল, কারো দায়িত্বহীন ও শিশুসুলভ কৌতূহল মেটাতে তথ্যের অধিকার আইনের অধীনে জনস্বার্থ হতে পারে না। ফেব্রুয়ারিতে শেষ শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত হয়ে দাবি করেছিলেন, তথ্য লুকানোর কিছু নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিগ্রি সম্পর্কে যাবতীয় তথ্য ইতিমধ্যেই পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ও সেই তথ্যগুলিকে রেখেছিল। মেহতা আরও যুক্তি দিয়েছিলেন যে, আরটিআই আইনটি বিরোধীদের বিরুদ্ধে শিশুসুলভ কৌতুহল মেটাতে ব্যবহার করা হচ্ছে। উচ্চ আদালতে অতীতের কিছু রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কারও ব্যক্তিগত তথ্য জানতে পারে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+