GST Exemption on Life and Health Insurance: বিরোধীদের লাগাতার চাপ, জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি তুলবে কেন্দ্র?
GST Exemption on Life and Health Insurance: জীবন বিমার টার্ম পলিসির প্রিমিয়ামে উঠতে পারে জিএসটি। প্রবীণদের স্বাস্থ্যবিমার (Health Insurance) প্রিমিয়াম থেকেও তুলে নেওয়া হতে পারে জিএসটি। কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে জিএসটি প্রত্যাহারের পক্ষে অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। ২ ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার নিয়ে সোমবার জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
৫ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার প্রিমিয়ামের (Premium) ক্ষেত্রে জিএসটি প্রত্যাহারের অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার অফিসিয়াল প্রিমিয়ামে ১৮ শতাংশ হারেই জিএসটি (18 Percent GST) ধার্য থাকবে বলেও জানা গিয়েছে। বর্তমানে জীবন বিমার টার্ম পলিসির ক্ষেত্রে ১৮ শতাংশ হারে জিএসটি যোগ হয়।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা জিএসটি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর প্যানেলের কনভেনর সম্রাট চৌধরি (Samrat Chaudhary) এদিন জানান, "আমজনতাকে আর্থিক দিক থেকে স্বস্তি দেওয়াই আমাদের লক্ষ্য। এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বেশি গুরুত্ব দেওয়া হবে। আমরা জিএসটি প্রত্যাহারের (GST Exemption) পক্ষে কাউন্সিলকে চিঠি দেব। চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিল নেবে।"
জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় (Life and Health Insurance) ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদে ঝড় তুলেছিলেন বিরোধীরা। স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউটও করে কংগ্রেস, তৃণমূলসহ ইন্ডি জোটের নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitaraman) চিঠিও লেখেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari)। এরপর অর্থমন্ত্রীকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
বিমায় জিএসটি প্রত্যাহার হলে আমজনতা যে অনেকটা স্বস্তি পাবে তা সন্দেহাতীত। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত গৃহীত হলে বিমায় আগ্রহ বাড়বে গ্রাহকদের। আরও বেশি সংখ্যক মানুষ নিজেকে বিমার আওতায় আনবেন। বিমাশিল্পের প্রসার ঘটবে বলেও আশাবাদী বিশেষজ্ঞরা।
বয়স বাড়লে স্বাভাবিকভাবেই বাড়ে স্বাস্থ্যের চিন্তা। জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় তাই করছাড় হলে কমবে প্রিমিয়ামের চাপও। যার জেরে বাড়তি কিছুটা সঞ্চয়ের অবকাশ পাবেন আমজনতা। সরকারের এই পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত ইতিবাচক বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications