জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই মেডিকেল সরঞ্জামে কর নিয়ে প্রিয়াঙ্কার তোপ
জিএসটি কাউন্সিলের বৈঠকের আগেই মেডিকেল সরঞ্জামে কর নিয়ে প্রিয়াঙ্কার তোপ
করোনা কালে মেডিকেল সরঞ্জামের উপর থেকে জিএসটি ছাড়ের দাবি জানিয়ে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার কার্যত সেই একই দাবিতে সরব হতে দেখা গেল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। এমনকী করোনাকালে একগুচ্ছ মেডিকেল সরঞ্জামের উপর লাগামছাড়া জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এদিন রীতিমতো তোপও দাগেন তিনি।

জিএসটি ছাড় নিয়ে প্রিয়াঙ্কার তোপের মুখে কেন্দ্র
দেশের এই ভয়াবহ সঙ্কটের সময় সরকারে এই মুনাফা লাভের প্রচেষ্টা অমানবিক বলেও কটাক্ষ করেন তিনি। মহামারিকালে কোনও সরকার এই রকম নিষ্ঠুতা দেখাতে পারে তা ভাবনারও অতীত বলে তীব্র সমালোচনাও করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারই জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে অত্যাবশ্যক মেডিকেল সরঞ্জামের উপর থেকে জিএসটি প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

কী বিষয়ে আলোচনার সম্ভাবনা ?
এদিকে বিশ্লেষকরা বলেছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত প্রয়োজনীয় পণ্যগুলিকে 'জিরো রেটিং' বা সম্পূর্ণ কর ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে এদিন বিষয়ে। বিরোধী শিবির সহ দেশজোড়া সমালোচনার মুখে পড়েই গত কয়েকদিনে এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। এদিনের বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে খবর।

২০২০ সালের ৫ অক্টোবর বৈঠকে বসেছিল জিএসটি কাউন্সিল
এদিক এর আগে শেষবার ২০২০ সালের ৫ অক্টোবর বৈঠকে বসেছিল জিএসটি কাউন্সিল। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়, আগামী ২৮ মে বৈঠকে বসছে কাউন্সিল। এদিকে ৯ মে এই বিষয়েই আলোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সময়ে করোনা মোকাবিলার সামগ্রীতে জিএসটি তোলার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বলে জানান তিনি।

জিএসটি ছাড়ের দাবি জানিয়ে তালিকা প্রিয়াঙ্কার
কিন্তু বর্তমানে ছাড়ের বিষয়ে কেন্দ্র ফের ভাবনা চিন্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। করোনা টিকায় এই মুহূর্তে ৫% জিএসটি। করোনার বিভিন্ন ওষুধ ও অক্সিজেন কনসেনট্রেটরে ১২% জিএসটি। এই সবই তুলে নেওয়া হতে পারে বলে খবর। এদিক এদিন টুইট তোপে এদিন নিত্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের একটি তালিকও দেন প্রিয়াঙ্কা। যাতে সাবা থেকে স্যানিটাইজার, মাস্ক থেকে টিকা প্রতিক্ষেত্রেই জিএসটি তোলার দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications