'এটা সাইবার যুদ্ধ ছাড়া অন্য কিছু নয়', পেগাসাস ইস্যুতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি শতাধিকের বেশি মানুষের

পেগাসাস নিয়ে ক্রমশ কেন্দ্রের উপর চাপ বাড়ছে। এবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৫০০ জন। ভারতে যাতে অবিলম্বে এই পেগাসাস নামল স্পাইওয়ারের বিক্রি বা লেনদেন বন্ধ করা হয় সেই বিষয়টিতে ন

পেগাসাস নিয়ে ক্রমশ কেন্দ্রের উপর চাপ বাড়ছে। এবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৫০০ জন। ভারতে যাতে অবিলম্বে এই পেগাসাস নামল স্পাইওয়ারের বিক্রি বা লেনদেন বন্ধ করা হয় সেই বিষয়টিতে নজর দিতে প্রধান বিচারপতি এন ভি রামানকে এই চিঠি দেওয়া হয়েছে।

 সুপ্রিম কোর্টে চিঠি শতাধিকের বেশি মানুষের

চিঠিতে এই আর্জি জানানো হয়েছে, পেগাসাস সংক্রান্ত প্রশ্নের উত্তর চাইতে হবে সুপ্রিম কোর্টকে। কেন্দ্র এবং ইজরায়েলি সংস্থা এনএসও কে নির্ধারিত সময়ের মধ্যে জবাবদিহি করতে হবে শীর্ষ আদালতের কাছে।

এই চিঠি যারা লিখেছেন তাঁরা জানিয়েছেন পেগাসাসের মাধ্যমে যাদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ তাঁদের তালিকা দেখে স্তম্ভিত আমরা।

সেই তালিকাতে রয়েছেন ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী আইনজীবী এমনকি যৌন হেনস্তার স্বীকার হয়েছেন এমন নির্জাতিতাও রয়েছেন এই তালিকাতে। পাশাপাশি যৌন হেনস্তা, প্রাইভেসি পলিসি এবং নাগরিকদের তথ্য সংক্রান্ত বিষয়ে নজরদারির কথা ওই চিঠির মাধ্যমে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে।

চিঠিতে লেখা হয়েছে, ''পেগাসাসর শিকড় খুঁজতে গিয়ে দেখা গিয়েছে যাদের নিশানা করা হয়েছিল। তাঁদের ফোন থেকে তথ্য চুরি করা হয়েছে। তথ্য পাঠিয়ে দেওয়া হিয়েছে অন্য কোনও ফোনে। বিশেষজ্ঞরা বলছেন, এটা সাইবার যুদ্ধ ছাড়া অন্য কিছু নয়।

শুহদু তাই নয়, এই ঘটনাকে সাইবার সন্ত্রাসের থেকেও বড় বলে দাবি ওই ব্যক্তিদের। উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে একজোট বিরোধীরা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ একাধিক রাজনেতা আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগ, তাঁদের ফোনেও দিনের পর দিন আড়ি পাতা হয়েছে। এমনকি বিধানসভা ভোটের আগে প্রশান্ত কিশোর এবং অভিষেকের ফোনে দিনের পর দিন আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় গত কয়েকদিন আগেই পেগাসাস ইস্যুতে মমতা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপধ্যায়।

তিনি বলেছেন, ' ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে ব্যবস্থা নিন। এখন গণতন্ত্র বাঁচাতে পারে শুধু বিচারব্যবস্থা। বিজেপির শাসনে গণতন্ত্র বিপন্ন। ওরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে।' শুধু মমতা বন্দ্যোপাধায়ই নয়, পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টের নজরদারি এই কেলেঙ্কারি তদন্তের দাবি তুলেছেন রাহুল গান্ধীও।

আর এই বিতর্কের মধ্যেই এই চিঠি নয়া মাত্রা যোগ করবে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। শুধু তাই নয়, একসঙে ৫০০ জনের এই চিঠি কেন্দ্রের উপরেও চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+