অ্যাস্ট্রাজেনেকা ১০ দেশে স্তব্ধ হতেই ভারতের পরিস্থিতি নিয়ে বড় বার্তা দিল কেন্দ্র
ইউরোপের বহু দেশে অ্যাস্ট্রাজেনেকা সম্পর্কে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। বিশ্বের ১০ দেশে এমন অভিযোগ ও উদ্বেগ ঘিরে ক্রমাগতই ভারত নিয়ে কৌতূহল বাড়ছিল দেশের মানুষের। তবে এদিন কেন্দ্র সরকার সাফ জানায় , ভারতে অ্যাস্ট্রা জেনেকা নিয়ে সেভাবে উদ্বেগের কোনও বিষয় নেই।

মোদী সরকার এদিন সাফ জানিয়ে দেয় যে বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতে অ্যাস্ট্রা জেনেকা নিয়ে সেভাবে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগে জানা যাচ্ছিল যে , অ্যাস্ট্রা জেনেকা থেকে বহু জায়গায় রক্ত জমাট বাঁধার সমস্যা রোগীদের মধ্যে দেখা গিয়েছে। সেই সূত্র ধরে থ্রম্বোটিক সমস্যা দেখা গিয়েছে বহু ক্ষেত্রে। এরপরই বিশ্বের ১০ দেশে অ্যাস্ট্রা জেনেকা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সি বলছে, ভ্যাকসিন ও রক্ত জমাট বাঁধার সঙ্গে সেভাবে কোনও যোগসূত্র পাওয়া যাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানের নিরিখে।
এদিকে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। তবে ভারতে এই বিষয়ে উদ্বেগ কিছু নেই। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, এদিন হুয়ের তরফে জানানো হয়েছে যে অ্যাস্ট্রা জেনেকা নিয়ে সেভাবে উদ্বেগেরকিছু নেই। এর সঙ্গে রক্তজমাট বাঁধার সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications