যত রাস্তা অতিক্রম, তার ওপর টোল! মোদী সরকারের নতুন নীতি প্রয়োগে নানা প্রশ্ন
জাতীয় সড়কের টোল নীতির পরিবর্তনে অগ্রসর হয়েছে কেন্দ্র। বর্তমানে চালু আইন পরিবর্তনের কাজ চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে দুটি টোল বুথের মধ্যে দূরত্বের নিরিখে টোল দিতে হয়।
জাতীয় সড়কের টোল নীতির পরিবর্তনে অগ্রসর হয়েছে কেন্দ্র। বর্তমানে চালু আইন পরিবর্তনের কাজ চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে দুটি টোল বুথের মধ্যে দূরত্বের নিরিখে টোল দিতে হয়। নতুন চিন্তাভাবনায় যাত্রী যতটা রাস্তা অতিক্রম করছেন, তার ওপর টোল নেওয়ার কথা ভাবা হয়েছে। তবে তাতেও বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

টোল নীতিতে পরিবর্তনের কথার উল্লেখ ছিল ২০১৮-১৯-এর বাজেটেই। যাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি 'পে অ্যাজ ইউ ইউস' চালুর কথা বলেছিলেন। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে এই পদ্ধতি চালু হয়ে গিয়েছে। ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতেও এই পদ্ধতির প্রয়োগ হতে যাচ্ছে।
নীতি পরিবর্তন করতে সরকারে ৩ মাস সময় লাগতে পারে। চার লেনের এক্সপ্রেস ওয়ের ক্ষেত্রে শহরের বাইরে টোল প্লাজা গড়ে তোলার দিকেও নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে। হাইওয়ের টোল নীতি বন্ধ করতে সময়ও বেধে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নীতি ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। এজন্য ইলেকট্রনিক মোডও যুক্ত করা হবে।
নতুন টোল নীতি নতুন গ্রিনফিল্ড রাস্তাগুলিতে প্রয়োগ করা সহজ। বর্তমানে চালু রাস্তাগুলিতে নতুন নীতি প্রয়োগ করা কঠিন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
বর্তমানে টোলপ্লাজাগুলি রয়েছে ৬০ কিমি দূরত্বে। যাত্রীদের পুরো রাস্তার জন্য টোল দিতে হয়, ওই রাস্তার মধ্যে যতটা কমই তিনি যান না কেন। বর্তমানে চালু আইনে পুরসভা এলাকার ১০ কিমির মধ্যে টোলপ্লাজা গড়ে তোলার সংস্থান নেই। তাই একদিকে যখন পুরসভা এলাকা বাড়ছে, তখন নতুন নীতি কী ভাবে প্রয়োগ করা হবে, তারও প্রশ্ন উঠছে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications