গুগল তাঁর বই পড়ার অভ্যাসকে নষ্ট করে দিয়েছে, জানান নরেন্দ্র মোদী
গুগল তাঁর বই পড়ার অভ্যাসকে নষ্ট করে দিয়েছে, জানান নরেন্দ্র মোদী
গুগল তাঁর বই পড়ার অভ্যাস নষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রীর ৫৯তম মন কি বাত রেডিও অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় এমনই দাবি করলেন নরেন্দ্র মোদী। তিনি জানান যে তাঁর বই পড়ার অভ্যাস রয়েছে কিন্তু তুমি যদি রেফারেন্স কিছু পড়তে চাও তবে শর্টকাট হিসাবে গুগল ভালো উপায়। আর এই গুগলই তাঁর অভ্যাস খারাপ করে দিয়েছে।

মন কি বাত অনুষ্ঠান চলাকালীন হরিয়ানা রোহতকের পড়ুয়া অখিল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন যে তিনি এত ব্যস্তার মাঝেও কি টিভি বা সিনেমা দেখা অথবা বই পড়ার সময় পান? পড়ুয়ার প্রশ্নের এই উত্তরে মোদী বলেন, 'আমার বই পড়ার শখ সবসময় ছিল কিন্তু টিভি দেখার আগ্রহ অতটা ছিল না, আমি নিয়মিত টিভি দেখিওনা, তবে আগে আমি মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল দেখতাম।’ তিনি মজার সুরে আরও বলেন, 'আমি বইও পড়ি কিন্তু এখন অতটাও পড়তে পারি না এবং গুগল আমাদের কিছুটা হলেও নষ্ট করছে কারণ আমরা সেখানেই সবকিছুর বিষয়ে সঙ্গে সঙ্গে জানতে পেরে যাচ্ছি।’ ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) পড়ুয়াদের সঙ্গেও নরেন্দ্র মোদী কথা বলেন এবং তাদের প্রশ্নেরও উত্তর দেন।
More From
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications