ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু
দোষী সাব্যস্ত আসারাম বাপু
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু। স্বঘোষিত এই ধর্মগুরু আসারামের বিরুদ্ধে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের জেরেই ৭৬ বছরের আসারামকে আজ রায় শোনাল আদালত। এখনও বাকি রয়েছে আসারামের সাজা শোনানোর পর্ব। জোধপুরের শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব আদালত ,তাঁকে ধর্ষণ মামলায় দোষী সাব্য়স্ত করেছে। আসারামের সঙ্গে আরও ২ জন এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। এরপরই ঘোষণা হবে আসারমের সাজা। আজ খানিণকক্ষমের মধ্যে বা দুপুরের দিকে আসারামের সাজা ঘোষমার সম্বাবনা।

Asaram is convicted, we have got justice. I want to thank everyone who supported us in this fight. Now I hope he will get strict punishment. I also hope the witnesses who were murdered or kidnapped get justice: Father of Shahjahanpur victim #AsaramCaseVerdict pic.twitter.com/sUJ3atJJJY
— ANI (@ANI) April 25, 2018
আসারামের বিরুদ্ধে ২০১৩ সালের নভেম্বর মাসে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। এরআগে, অভিযোগের ভিত্তিতে ওই বছরেরই সেপ্টেম্বর মাসে ইন্দোর থেকে গ্রেফতার করা হয় আসারামকে। গ্রেফতারির পর থেকে জোধপুর জেলে রয়েছেন আসারাম।
এদিকে, আসারামকে দোষী সাব্যস্ত করা ঘিরে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গতকাল থেকেই রাজস্থানের বিভিন্ন অংশে জারি ছিল ১৪৪ ধারা। যোধপুর শহরে সন্দেহ হলেই গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ নজর রাখা হচ্ছে গুজরাট থাকা আসা গাড়িগুলির ওপর। রাজস্থানের ডিআইজি (কারা) বিক্রম সিং জানিয়েছেন, 'রায়দানের দিনের জনা আমরা সবরকম ব্যবস্থা নিযেছি। জেল চত্ত্বরে কোর্টরুমে শুধু আদালতের কর্মচারীরা, ম্যাজিস্ট্রেট, আসারাম ও অন্যান্য অভিযুক্তরা,ও দুপক্ষের আইনজীবিরাই থাকবেন'। আগামী ৩০ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান তিনি।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications