গীতা ও সংবিধান একই, পবন কল্যাণের মন্তব্য ঘিরে রাজনৈতিক ঝড়, মুখোমুখি কংগ্রেস ও বিজেপি
উডুপির ধর্মমঞ্চ থেকে দিল্লির রাজনীতির অঙ্গন এক মন্তব্যেই তীব্র বিতর্কের আগুন জ্বালালেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। গীতা ও ভারতের সংবিধানকে একসূত্রে বেঁধে তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কর্নাটকের উডুপিতে শ্রীকৃষ্ণ মঠে আয়োজিত 'গীতা উৎসব' এর মঞ্চে দাঁড়িয়ে পবন কল্যাণ বলেন, "ধর্ম আর সংবিধান আলাদা কিছু নয় দুটোই এক।" আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন, গীতা যেন ভারতের "মূল হাতে লেখা সংবিধান"। তাঁর ব্যাখ্যায়, গীতার নৈতিক দর্শনই ভারতের সমাজভাবনার ভিত্তি।
পবন কল্যাণ তাঁর বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে স্মরণ করান সংবিধানের একটি চিত্রের কথা যেখানে অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবেই এই চিত্র নির্দেশমূলক নীতির ওপর স্থাপন করা হয়েছে, কারণ তা ভারতের নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। "ধর্ম নৈতিক দিকনির্দেশ, সংবিধান আইনি পথনির্দেশ দুটোর লক্ষ্যই ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ," বলেন তিনি।

তবে এই মন্তব্যে তীব্র আপত্তি তুলেছে কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা বি কে হরিপ্রসাদ কটাক্ষ করে বলেন, "যাঁরা সংবিধান বোঝেন না, তাঁরাই এমন কথা বলেন।" তাঁর স্পষ্ট অবস্থান ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, সেখানে ধর্মের কোনও জায়গা নেই।
কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেও একই সুরে সমালোচনা করে বলেন, পবন কল্যাণ আইন ও ধর্ম দুটোই যথাযথভাবে বোঝেন না। তাঁর মতে, সংবিধান ও ধর্ম কখনও এক হতে পারে না।
অন্যদিকে, পবন কল্যাণের এনডিএ শরিক বিজেপি তাঁর পাশেই দাঁড়িয়েছে। বিজেপি নেতা মহেশ তেঙ্গিনকাইয়ের বক্তব্য, "পবন যা বলেছেন, তা ঠিক। নীতির স্তরে সংবিধান ও ধর্মের মূল ভাবনা এক।"
সব মিলিয়ে, গীতা বনাম সংবিধান নয় বরং ধর্ম, নৈতিকতা ও রাষ্ট্রচিন্তার সংযোগ ঘিরে নতুন করে উত্তাল হল জাতীয় রাজনীতি। বিতর্ক থামবে কবে, সে দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications