যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে নাবালিকা-নিপীড়ন! হাড়হিম করা কাহিনি দিল্লির হোমে
শুধু একবার অবাধ্য হলেই হল, সাংঘাতিক অত্যাচারের খাঁড়া নেমে আসত তাদের উপর। দিল্লির এক বেসরকারি হোমে নাবালিকাদের সেই অত্যাচারের কাহিনি বড়ই করুণ।
শুধু একবার অবাধ্য হলেই হল, সাংঘাতিক অত্যাচারের খাঁড়া নেমে আসত তাদের উপর। দিল্লির এক বেসরকারি হোমে নাবালিকাদের সেই অত্যাচারের কাহিনি বড়ই করুণ। সম্র়্তি ওই হোমে পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান। তারপরই সেই হাড় হিম করা অত্যাচারের কাহিনি প্রকাশ্যে চলে আসে।

ছয় থেকে শুরু করে ১৫ বছরের বালিকা ও কিশোরীরা থাকত ওই হোমে। তাঁদের দিয়ে বাসন মাজা, ঘর পরিষ্কার করা, জামা-কাপড় কাচা, রান্নার কাজ করানো তো হতই। কাজে একটু অন্যথা হলেই জুটত প্রহার। একবার অবাধ্য হলে তো আর উপায়ই নেই। সে অত্যাচারের কাহিনি অবর্ণনীয়।
এমন এমন শাস্তির বিধান হত, যা শুনতে আঁতকে উঠতে হয়। আবাসিকরাই সেই অত্যাচারের কাহিনি তুলে ধরেছে মহিলা কমিশনের প্রতিনিধিদের কাছে। যদি একবার অবাধ্য হত কেউ, তার মুখে জোর করে ঢুকিয়ে দেওয়া হত লঙ্কার গুঁড়ো, কখনও কখনও যৌনাঙ্গেও লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হত।
#UPDATE Police have arrested four women staff of the shelter home in connection with the case. #Delhi https://t.co/H5FcMy1D52
— ANI (@ANI) December 29, 2018
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের নেতৃত্বে আট জনের একটি প্রতিনিধি দল গিয়েছিল ওই হোম পরিদর্শনে। তাঁরা হোমের মেয়েদের অভিযোগ রেকর্ড করেছেন। হোম কর্তৃপক্ষ ও হোমের আধিকারিক-কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করেছে মহিলা কমিশন। দিল্লি পুলিশও এই ঘটনায় চটজলদি তদন্তে নামে। ওই হোমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications