নমামী গঙ্গা প্রকল্পের খরচ যোগাতে পাওয়া উপহার নিলামে তুলছেন মোদী
২০০ টাকা থেকে শুরু। ২.৫ লাখ টাকায় গিয়ে শেষ হচ্ছে দাম। এমন কিছু আকাশ ছোঁয়া নয়। চাইলে মধ্যবিত্তও কিনতে পারেন এক আধটা। ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে নিলাম।
২০০ টাকা থেকে শুরু। ২.৫ লাখ টাকায় গিয়ে শেষ হচ্ছে দাম। এমন কিছু আকাশ ছোঁয়া নয়। চাইলে মধ্যবিত্তও কিনতে পারেন এক আধটা। ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে নিলাম। ২৭৭২টি উপহার নিলামে তুলছেন মোদী। এর থেকে সংগৃহীত অর্থ যাবে নমামী গঙ্গা প্রকল্পের তহবিলে। মাত্র ৬ মাস আগে এই উপহারগুলি পেেয়ছিলেন মোদী। অর্থাৎ মোদী-১ সরকারের আমলে পাওয়া উপহার গুলিই নিলামে উঠছে।

নিলামে মোদীর পাওয়া উপহার
দেশের প্রধানকে দেওয়া উপাহরগুলি দেখলে চোখ জুড়িয়ে যাবে। নিলামে যেগুলি উঠছে তার মধ্যে রয়েছে গণেশের মূর্তি, হনুমানের মূর্তি, ভীমরাও আম্বেদকরের মূর্তি, বিবেকানন্দর মূর্তি, ৫৭৬টি শাল, ৯৬৪টি অঙ্গবস্ত্র, ৮৮টি পাগরি এছাড়াও রয়েছে অনেক কিছু। এগুলি এখন ন্যাশনাল মিউডিয়ামে রাখা রয়েছে।

নমামী গঙ্গা প্রকল্পের জন্য নিলাম
২০১৫ সালে ১৩ মে প্রকল্পটি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার সংস্কার এবং পরিষ্কারের জন্য করা হয়েছিল প্রকল্পটি। কিন্তু কোনও কারণে সেটির কাজ থমকে গিয়েছে। আরও অর্থের প্রয়োজন। সেকারণেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এর জন্য জানুয়ারিতে একবার উপহার নিলাম করেছিলেন মোদী। কিন্তু সেসময় কতটাকা সংগ্রহ হয়েছিল তার কোনও সঠিক হিসেব পিএমও-র পক্ষ থেকে জানানো হয়।

প্রথম নিলামে অর্থসংগ্রহ
এর আগে জানুয়রি মাসে যে নিলাম হয়েছিল মোদীর উপহারে তাতে ভালই অর্থ সংগৃহীত হয়েছিল। একটি ছোট্ট কাঠের বাইকের দাম উঠেছিল ৫ লাখ টাকা। অসম সফরে পাওয়া হোরাইয়ের দাম উঠেছিল ১২ লাখ টাকা।একটি গৌতম বুদ্ধের মূর্তির দাম উঠেছিল ৭ লাখ টাকা।
এই উপহার নিলামে তোলার ঘটনা নতুন নয়, এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও নিজের পাওয়া উপহার নিলামে তুলেছিলেন মোদী।












Click it and Unblock the Notifications