Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদালতে বিচারকের সঙ্গে বচসা, পুলিশের লাঠিচার্জের জেরে আহত খোদ আইনজীবীরাই!

পুলিশ ডেকে আইনজীবীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল খোদ আদালত চত্বরে। তাও অভিযোগ এক বিচারকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে।

ঘটনার জেরে জেলা আদালতে আইনজীবীদের লাঠিচার্জ করে বের করতে হল পুলিশকে। ঘটনায় আহত হয়েছেন ৮-১০ জন আইনজীবী। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের জেলা আদালতে। জেলা আদালতের বিচারক এবং আইনজীবীদের মধ্যে মামলা নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বিচারক পুলিশ ডাকেন। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করতে গেলে তাঁদের সঙ্গে আইনজীবীদের বচসা শুরু হয়ে যায়।

gaziabad

বচসা বেড়ে গেলে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে। এবং তার ফলে বরিষ্ঠ আইনজীবী সহ ৮ থেকে ১০ জন আইনজীবী আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার পর জেলা আদালতে হইচই পড়ে গিয়েছে।

বিচারক অনিল কুমারের এজলাসে এই ঘটনা ঘটে। সেখানেই অভিজ্ঞ আইনজীবী নাহর সিং যাদব উপস্থিত ছিলেন। এবং লাঠিচার্জের জেরে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ। এরপর এই আইনজীবীরা এই জেলা আদালতের বিচারককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইনজীবী যাদবের অভিযোগ, বিচারক জালিয়াতিতে অভিযুক্ত আসামির বিরুদ্ধে কোনও শুনানি না করেই তাকে অগ্রিম জামিন দিতে চাইছিলেন। যার বিরোধ করাতেই তিনি পুলিশ ডেকে লাঠিচার্জ করিয়ে তাঁদের আহত করেছেন।

এই বিচারকের বিরুদ্ধে আইনজীবীরা হাইকোর্টেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে ৮ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। সে মামলাতেই এই কাণ্ড ঘটেছে আজ গাজিয়াবাদ জেলা আদালতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+