Gautam Adani: “আঘাতে মজবুত হই, এগিয়ে চলি,” ঘুষকাণ্ডে প্রথম মুখ খুললেন গৌতম আদানি
Gautam Adani: ঘুষকাণ্ডে তোলপাড় গোটা দেশ। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকার তোলা অভিযোগ নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সংস্থার কর্ণধার গৌতম আদানি। আহমেদাবাদের একটি অনুষ্ঠানে এনিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। স্বভাবতই, ঘুষ দেওয়ার অভিযোগ (Bribery Case) খণ্ডন করলেন গৌতম আদানি।
ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি। তাঁর সংস্থার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এনেছে আমেরিকার আদালত (US Court)। সোলার পাওয়ার চুক্তির বরাত পেতে ২,২০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে আদানিদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রসঙ্গেই এদিন আহমেদাবাদে ৫১ তম জেম অ্যান্ড জুয়েলারি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ খোলেন তিনি।

গৌতম আদানি বলেন, "আপনারা জানেন, গত ২ সপ্তাহ আগে আমেরিকার তরফে আমাদের একাধিক অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। আদানি গ্রিন এনার্জির কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এটাই প্রথম নয়, এরকম চ্যালেঞ্জের সামনে আমরা আগেও এসেছি।"
তিনি আরও বলেন, "আমি আপনাদের এটুকু বলতে পারি, এরকম আক্রমণ আমাদের আরও মজবুত করে তোলে। প্রত্যেক বাধাই আমাদের আগামীর পথের সিঁড়ি হয়ে দাঁড়ায়। বহু অভিযোগের পরেও আমাদের গোষ্ঠীর কাউকে কোনও যথোপযুক্ত দোষে দোষীসাব্যস্ত করতে পারেনি। বা কেউ কোনও আইন লঙ্ঘনে অভিযুক্ত হননি। আজকালকার দিনে সত্যি ঘটনায় তুলনায় ভুয়ো তথ্য তাড়াতাড়ি ছড়ায়।"
বক্তব্য রাখতে গিয়ে আগের ঘটনাও টেনে আনেন গৌতম আদানি। চলতি বছরের প্রথম দিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করেন তিনি। জনগণের উদ্দেশ্যে ভালো কোনও উদ্যোগ নিলেই সংস্থাকে ইচ্ছাকৃত করাঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। যদিও সেই সমস্থ বাধা পেরিয়ে এদিন গৌতম আদানির দাবি, "হাজারো প্রতিকূলতার মাঝে আমাদের নীতি অটুট রয়েছে।"
প্রসঙ্গত, সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি আমেরিকার। গৌতম আদানি,সাগর আদানি-সহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। গৌতম ও সাগরের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications