G20 Summit In India: জি-২০ কে বিশেষ গুরুত্ব রাশিয়ার! যোগ দিতে ভারতে আসতে পারেন পুতিন
G20 Summit In India: ভারতে হতে চলা G20 সামিট মস্কোর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Roman Babushkin। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
আর সেই সাক্ষাৎকারে রাশিয়ার কাছে ভারতে হতে চলা জি-২০ সামিট ( G20 Summit) কতটা গুরুত্বপূর্ণ সেটাই জানিয়েছেন। শুধু তাই নয়, সামিটে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন Roman Babushkin।

রাশিয়া ( Russia) এবং ইউক্রেন যুদ্ধের পর কার্যত গোটা বিশ্বে কিছুটা হলেও কোনঠাসা। ইতিমধ্যে মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এই অবস্থায় ভারতে হতে চলা জি-২০ সামিট পুতিনের যোগ দেওয়ার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম জি ২০ সামিটের (G20 Summit) মাধ্যমে বিশ্বনেতাদের মুখোমুখি হবেন পুতিন। অন্তত এমনটাই ইঙ্গিত ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের। যিনি Russian Deputy Chief of Mission- এও বটে।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে জি-২০ সামিট ( G20 Summit) শুরু হবে। আর তা চলবে ১০ তারিখ পর্যন্ত। আর এই বৈঠকে একাধিক রাষ্ট্রনেতা উপস্থিত থাকবেন। পুতিনে যোগ দেওয়ার খবরে বিদেশমন্ত্রক জানাচ্ছে, ভারতে পুতিনকে স্বাগত জানানো হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই পুতিনের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইউক্রেন সহ একাধিক ইস্যুতে দুজনের দীর্ঘক্ষণ কথা হয়। এমনকি মস্কোতে হওয়া এক বৈঠকে পুতিন মোদীর প্রশংসা করেন। পাশাপাশি মেক ইন ইন্ডিয়া নীতি যেভাবে ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে সেই কথাও তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট।
এই অবস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত Roman Babushkin এর বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি জানিয়েছেন, জি-২০ সামিট গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট রাশিয়ার কাছে। বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে এবং সেই মতো প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এমনকি পুতিনও এই সামিটে যোগ দিতে ভারতে আসতে পারেন বলেও জানিয়েছেন ওই কুটনীতিক।
শুধু তাই নয়, এই সামিট যাতে সাফল্যের মুখ দেখে সেজন্যে সবরকম সহযোগিতার আশ্বাস Roman Babushki দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে হওয়া গি ২০ সামিটে যোগ দেননি পুতিন। যদিও তাঁর জায়গাতে বিদেশমন্ত্রী Sergey Lavrov কে পাঠান তিনি। সেখানে পুতিনের ভারত আসার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications