কাশ্মীরে জি-২০ এর সম্মেলনে যোগ দিচ্ছে না চিন-তুর্কি! নাও আসতে পারে ইন্দোনেশিয়া
G_20 Meeting: আগামী সপ্তাহে শ্রীনগরে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ এর বৈঠক। ২০১৯ সালে অগস্ট মাসে ৩৭০ তুলে নেওয়ার পর এটাই সবথেকে বড় আন্তজাতিক কোনও ইভেন্ট হতে চলেছে। গোটা বিশ্বের নজর জম্মু-কাশ্মীরের উপর।
তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে সম্ভব যোগ দিচ্ছেন না তুরস্ক এবং চিন। যদিও জি-২০ সদস্য দেশের মধ্যে রয়েছে চিন এবং তুরস্ক। এমনকি আরও বেশ কয়েকটি দেশ জি-২০ সম্মেলনে তাদের আধিকারিকদের পাঠাবে না বলে জানা যাচ্ছে। এমনকি ইন্দোনেশিয়াও জি-২০ সম্মেলনে আধিকারিকদের পাঠাবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে।

জম্মু-কাশ্মীরে হতে চলা এই বৈঠক সবদিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আগামী ২২ মে থেকে শুরু হবে এই বৈঠক। যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত। শ্রীনগরের ডাল লেকের একেবারে ধারেই শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশনাল সেন্টারে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। গোটা কাশ্মীরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
দফায় দফায় এনএসসজির আধিকারিকরা গোটা হোটেলে তল্লাশি চালাচ্ছেন। তবে ডাললেকের ধারে জি-২০ সম্মেলন নিয়ে আগেই আপত্তি জানায় পাকিস্তান। এমনকি ভারতকে কার্যত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন পাকমন্ত্রী। এর আগে অরুণাচল প্রদেশে বৈঠক করা নিয়ে এর আগে চিন আপত্তি জানিয়েছিল। বলে রাখা প্রয়োজন, চিন অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসাবেই মনে করে।

সম্ভবত সেই কারনেই এই বৈঠকে বেজিং যোগ দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কাশ্মীর নিয়ে বারবার মুখ খুলেছে তুরস্ক। এমনকি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও দেখা গিয়েছে। এমনকি সে দেশের প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর নিয়ে আপত্তি জানিয়ে ছিলেন, যদিও এরপরেও ভয়াবহ ভুমিকম্পের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত।
কিন্তু এরপরেও কাশ্মীর হতে চলা জি-২০ বৈঠকে যোগ দিচ্ছে না তুরস্ক। বলে রাখা প্রয়োজন, ভারত এই বছর তার সভাপতিত্বে দেশের ২৮ টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে G20 বৈঠকের আয়োজন করছে। যেখানে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেবে বলে মনে করা হচ্ছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications