দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (শনিবার) হঠাৎ করেই চরম সতর্কতা জারি করা হয়। বিশাখাপত্তনম থেকে আসা ইন্ডিগোর একটি উড়ানে হটাৎ করে ইঞ্জিনে ত্রুটির আশঙ্কা তৈরি হওয়ার কারণে 'ফুল এমারজেন্সি' ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য একটি রানওয়ে সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়। সেইসঙ্গে, সমস্ত জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়।

বিমানটি অবতরণ করার কিছুক্ষন আগেই পাইলট ইঞ্জিনে সমস্যা বুঝতে পারেন। খুব তাড়াতাড়ি তিনি কন্ট্রোল টাওয়ারকে সতর্ক করে দেন। সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ এই সংক্রান্ত খবর পৌঁছে যায় এবং বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়। বিশেষ করে রানওয়ে ২৮-এ নজরদারি বাড়িয়ে দেওয়া হয় এবং দমকল বাহিনী-সহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। সেই বিমানে প্রায় ১৬১ জন যাত্রী এবং ক্রু সদস্য নিয়ে বোয়িং ৭৩৭ বিমানটি সকাল ১১টা নাগাদ নিরাপদ ভাবে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যে, কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং সকলেই নিরাপদে রয়েছেন। তবে কী কারণে ইঞ্জিনে এরকম সমস্যা দেখা দিয়েছিল, তা সম্পূর্ণটাই খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার কারণে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে কিছুক্ষনের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে, গত মাসেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। স্পাইসজেটের দিল্লি-লে উড়ানেও ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছিল। সেই কারণে সেটিকেও জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে হয়েছিল। সেই বিমানটিতেও প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।
পরপর এরকম ধরনের ঘটনা ঘটার ফলে বিমান নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications