Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের শুরুতেই নয়া কর! টান পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে, দাম বাড়ল সিগারেটের, তালিকায় আর কী কী?

আজ নতুন বছরের প্রথম দিন। আর এই প্রথম দিনেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। পান থেকে শুরু করে বিড়ি, সিগারেট সব কিছুরই দাম বাড়তে চলেছে। সেই ইঙ্গিতই দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুসারে, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে তামাকজাত সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে। শুধু সিগারেট অথবা বিড়িই নয়, পানমশলাতেও বসতে চলেছে নতুন সেস (Cess)।

কেন্দ্র জানিয়েছে যে, এতদিন তামাকজাত পণ্যের উপর যে কমপেনসেশন সেস (Compensation Cess) নেওয়া হত, তা এবার তুলে নেওয়া হচ্ছে। আর সেই জায়গায় বসবে নতুন শুল্ক এবং বাড়তি জিএসটি। ১লা ফেব্রুয়ারি থেকে পানমশলা, সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যগুলির উপর ৪০ শতাংশ জিএসটি লাগু হবে। বিড়ির ক্ষেত্রে জিএসটি থাকবে ১৮ শতাংশ।

এর পাশাপাশি পানমশলার উপর বসবে স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা সেস (Cess)। তামাক এবং তামাকজাত পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক নেওয়া হবে। শুধু পণ্যই নয়, জর্দা অথবা গুটখা প্যাকেট তৈরির মেশিনের উপরও কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে সংসদের দুই কক্ষে নতুন দুটি বিল পাশ হয়। আর সেই বিলটি ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। এই কারণে সিগারেটের উপর শুল্কে বড়সড় বৃদ্ধি হচ্ছে। এতদিন যেখানে প্রতি এক হাজার সিগারেটে আবগারি শুল্ক ছিল ২০০ থেকে ৭৩৫ টাকা, এখন তা বেড়ে হতে পারে ২৭০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত। চিবোনো তামাকের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ১০০ শতাংশ করা হচ্ছে। হুক্কার তামাকেও বসবে ৪০ শতাংশ কর। স্মোকিং মিক্সচারের ক্ষেত্রে কর এক ধাক্কায় বাড়ছে পাঁচ গুণ। অর্থাৎ ৬০ শতাংশ থেকে ৩০০ শতাংশ।

সব মিলিয়ে বাজারে বড় প্রভাব পড়তে চলেছে। হিসেব বলছে যে, ৭০ টাকার সিগারেটের প্যাকেটের দাম বেড়ে প্রায় ১০০ টাকায় পৌঁছতে পারে। ১০ টাকার পানমশলার দাম বেড়ে হতে পারে ১৪-১৫ টাকা। এমনকি যে সিগারেটের দাম এখন প্রতি পিস ১৮ টাকা, তার দাম এক লাফে বেড়ে ৭০ টাকার কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ব্যবসায়ীরা।

নতুন বছরের শুরুতেই তাই ধূমপায়ী এবং তামাক ব্যবহারকারীদের জন্য খরচ যে বেশ খানিকটা বাড়তে চলেছে, তা বলাই যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+