নয়া মোড়: বোন নয়, যাকে ইন্দ্রাণী খুন করেছেন বলে অভিযোগ, সে আসলে তার মেয়ে!

নয়াদিল্লি, ২৬ আগস্ট : শিনা বোরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর অদ্ভুৎ মোড়। শিনা বোরা ধৃত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বোন নয় মেয়ে ছিল। পুলিশের দাবি, জেরায় একথা নিজে মুকে স্বীকার করেছেন ইন্দ্রাণী। [ স্টার ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে খুনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ]

ইন্দ্রাণী টিভি টাইকুন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী। মিখেইল বোরা , শিনা বোরার ভাই টিভি চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে এটি নিশ্চিত করেন যে তিনি ও শিনা ইন্দ্রাণীরই সন্তান। সিএনএন আইবিএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "কোনও সন্দেহই নেই যে আমার মা ইন্দ্রাণীই আমার বোন শিনাকে খুন করেছে। "

নয়া মোড়: বোন নয়, যাকে ইন্দ্রাণী খুন করেছেন সে আসলে তার মেয়ে!

পাশাপাশি মিখেইল আরও জানিয়েছেন, "যখনই আমি ইন্দ্রাণীকে শিনার বিষয়ে জিজ্ঞাসা করতাম ও আমায় বলত শিনা বিদেশে রয়েছে, এত ব্যস্ত যে আমার সঙ্গে কথা বলার সময় নেই।"

ইন্দ্রাণীর স্বামী তথা স্টার ইন্ডিয়ার প্রাক্তন প্রধান পিটার মুখোপাধ্যায় একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, "আমার ছোট ছেলের সঙ্গে শিনার একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু ইন্দ্রাণী কখনও সেই সম্পর্ককে স্বীকৃতি দিতে চায়নি।"

২০১২ সালে খুন করা হয় শিনা বোরাকে। পুলিশ সূত্রের খবর, খুনের পর তার মৃতদেহ মুম্বই থেকে ৮৪ কিলোমিটার দূরে রায়গড়ের একটি জঙ্গলে কবর দেওয়া হয়। অভিযোগ ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই মৃতদেহ সরানোর কাজে মদত দেন। ৩১ আগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আমার ছোট ছেলের সঙ্গে শিনার একটি সম্পর্ক তৈরি হয়েছিল, ইন্দ্রাণীর অমত ছিল : পিটার

ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়ির চালক শ্যাম রাই কয়েকদিন আগেই এই খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে। রাইকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ভূমিকা প্রসঙ্গে জানতে পারে পুলিশ।

রাইয়ের জবানবন্দী নেওয়ার পর ইন্দ্রাণীতকে ডেকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর খার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ এবং ৩৪ নম্বর ধারায় ইন্দ্রাণীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শিনা ইন্দ্রাণীর বোন নয়, মেয়ে, সে কথা পিটার নিজেও জানতেন না বলে জানিয়েছেন, পাশাপাশি ইন্দ্রাণীর আগে আরও একটি বিয়ে হয়েছিল, সে বিষয়েও কোনও খবর ছিল না পিটারের কাছে। এই তথ্য প্রকাশ্যে আসায় তদন্তের মোড় পাল্টে গিয়েছে বলেই মনে করছেন অনেকে।

ইন্দ্রাণী ও পিটার মুখোপাধ্যায় ২০০২ সালে বিয়ে করেন। তখন ইন্দ্রাণী একজন এইচআর উপদেষ্টা ছিলেন এবং পিটার স্টার ইন্ডিয়ার সিইও। ২০০৭ সালে তারা ৯এক্স মিডিয়া শুরু করেন। ইন্দ্রাণী হন সিইও এবং পিটার হন চেয়ারম্যান। ৯ এক্স মিডিয়া ২টি সংস্থার ফল. আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড, এবং আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেড। ২০০৯ সালে দুজনেই আইএনঅক্স মিডিয়া থেকে বেরিয়ে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+