দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নয়া তথ্য! ঘটনাস্থলে উদ্ধার ৩টি ৯ মিমি কার্তুজ! নতুন রহস্যে তোলপাড়
পুরাতন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়ংকরে গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্তে আবারও এক নতুন তথ্য উঠে এসেছে। দিল্লি পুলিশ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে একটু দূরে ৩ টি ৯ মিমি কার্তুজ উদ্ধার করেছে। যেগুলির মধ্যে দু'টি কার্তুজ একেবারে তাজা (লাইভ রাউন্ড) এবং একটি শেল। বিস্ফোরণের এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন। এই কার্তুজ উদ্ধার হওয়ার পরে তদন্তটিকে আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল থেকে এখনও কোনও পিস্তল বা অস্ত্রের অংশ উদ্ধার হয়নি। অর্থাৎ কার্তুজ পাওয়া গেলেও, এর সাথে যুক্ত আগ্নেয়াস্ত্রটি এখনও অনুপস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন যে, ঘটনাস্থলে উপস্থিত থাকা কর্তব্যরত পুলিশদের কার্তুজের সঙ্গে উদ্ধার হওয়া কার্তুজটির কোনও মিল পাওয়া যায়নি। অর্থাৎ উদ্ধার হওয়া কার্তুজগুলি যে পুলিশের নয় সে বিষয়টি স্পষ্ট।
এরকম একটা বড় বিস্ফোরণ, তারপরে ৯ মিমি কার্তুজের উপস্থিতি, সব মিলিয়ে দিল্লি পুলিশ সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের সম্ভাবনাকেও গুরুত্ব সহকারে দেখছে এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোর যোগাযোগ, ফোন রেকর্ড সহ সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ৯ মিমির কার্তুজগুলি এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications