জলবায়ু পরিবর্তন: ভারতের ১৪টি রাজ্য বিপদসীমায় বিশ্বের প্রথম ১০০-র তালিকায়
২০৫০ সালে বিশ্বের ২৬০০টিরও বেশি অঞ্চলে জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মূল্যায়নে উঠে এসেছে। তার মধ্যে ভারত দ্বিতীয় সর্বোচ্চ স্থানে।
জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তার ফলে বিশ্বের বিভিন্ন শহর বিপদের মুখ দাঁড়িয়ে রয়েছে। যে হারে সমুদ্রের জলস্তর বাড়ছে, তাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন রাজ্য সমুদ্র গর্ভে তলিয়ে যেতে পারে। আর এই তলিকায় রয়েছে ভারতেরও বহু রাজ্য।

বিশ্বের প্রথম ১০০-র তালিকায় ভারতের অবস্থান
সম্প্রতি বিশ্বব্যাপী একটি তালিকা তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সবথেকে ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১০০টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভারতের ১৪টি রাজ্য। বিশ্বের প্রথম ১০০-র তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। চিনের পর ভারত এই তালিকায় স্থান পেযেছে।

২০৫০ সালে সামগ্রিকভাবে ক্ষতির মুখে ভারত
জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে ২০৫০ সালে সামগ্রিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে বিশ্বের বহু দেশ। বিভিন্ন দেশের একাধিক রাজ্য আগামী দিনে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব। তারই একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় সবথেকে ক্ষতির মুখে চিন, তারপরেই রয়েছে ভারত।

ভারতের প্রধান প্রধান রাজ্যগুলি রয়েছে বিপদে
রিপোর্ট বলছে, ভারতের প্রধান প্রধান রাজ্যগুলি রয়েছে বিপদসঙ্কুল অবস্থায়। জলবায়ু পরিবর্তনের ফলে মাশুল দিতে হতে পারে তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলিকে। অর্থনৈতিক দিক থেকে যত শক্তিশালীই হোক না কেন, সেই বিপদ ঠেকানো দুরুহ।

ভারতের ১৪টি রাজ্যকে এই তালিকায় স্থান
ভারতের বড় বড় রাজ্যগুলি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখ রয়েছে। আবহবিদদের বিশ্লেষণে উঠে এসেছে চিনের পর সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে ভারত। ভারতের ১৪টি রাজ্যকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই ১৪টি রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিশ্ব উষ্ণায়নের সার্বিক প্রভাব পড়বে।

শীর্ষ ১০০ তালিকায় অর্ধেকের বেশি রাজ্য তিন দেশের
প্রবল বন্যা, ঘূর্ণিঝড়ের হানায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতির মুখে পড়বে। বিশ্বব্যাপী প্রতি আটজনের একজন ভারতীয় এই ক্ষতির মুখে পড়বেন। পাকিস্তান থেকে ব্রিটেন, ভেনিজুয়েলা পর্যন্ত মাঝারি ও ছোটো দেশও যেমন বিপদে পড়বে, তেমনই বড় দেশও রয়েছে। বিপদসঙ্কুল যে রাজ্যের তালিকা তৈরি করা হয়েছে, শীর্ষ ১০০ তালিকায় অর্ধেকের বেশি রাজ্য চিন, যুক্তরাষ্ট্র ও ভারতের।

বিভিন্ন দেশের আর্থিক বাজারে বিশ্ব উষ্ণায়ন
সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই 'গ্রস ডোমেস্টিক ক্লাইমেট রিস্ক' শীর্ষক প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ রাজ্যগুলির তালিকা তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশের আর্থিক বাজারে বিশ্ব উষ্ণায়ন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নির্ধারণের একটি প্রচেষ্টা হিসেবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০৫০ সালে বিশ্বের ২৬০০টিরও বেশি অঞ্চল বিপদে
২০৫০ সালে বিশ্বের ২৬০০টিরও বেশি অঞ্চলে জলবায়ু পরিবর্তন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মূল্যায়নে উঠে এসেছে। একটি দেশে যত বেশি 'বিল্ট আপ' হবে, সেখানে তত বেশি ঝুঁকি। অস্ট্রেলিয়ার ক্রস ডিপেনডেন্সি ইনিসিয়েটিভের পক্ষ থেকে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

আটটি ভিন্ন জলবায়ু-সম্পর্কিত বিপদের কথা প্রতিবেদনে
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে আটটি ভিন্ন জলবায়ু-সম্পর্কিত বিপদের কথা। তার মধ্যে একটি হল বন্যা। উপকূলীয় প্লাবন, দাবানল, খরা, ঘূর্ণিঝড় এবং হিমায়িত বরফের গলনের মতো একাধিক বিপদ ধেয়ে আসছে। আর সেই বিপদ সবথেকে বেশি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতেই বাসা বাঁধছে।

ভারতের কোন কোন ১৪টি রাজ্য বিপদের মুখে
এই চরম বিপদের মুখে অবলীলায় ধ্বংস হয়ে যেতে পারে নির্মিত অবকাঠামো, শিল্প, শহর- সবকিছু। চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকির সম্মুখীন হতে চলেছে বিহার, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাত, পঞ্জাব, কেরালা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ।

যে সমস্ত ক্ষেত্রে খারাপ প্রভাব জলবায়ু পরিবর্তনে
এই প্রতিবেদনে শুধুমাত্র নির্মিত পরিবেশের ক্ষতি হবে না, কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য বা মানব স্বাস্থ্যের উপরও ঝুঁকি নেমে আসবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যে ধরনের তাপপ্রবাহ হতে শুরু করে, ভারতের লেহ থেকে সিমলা, দিল্লি থেকে মুম্বই পর্যন্ত অনুভব তা অনুভূত হয়।

শারীরিক ঝুঁকি জলবায়ু পরিবর্তনের জেরে
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিমাত্রিক চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ঘটছে। তার প্রভাব পড়ছে বিশব্যাপী। নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। ক্ষতি হচ্ছে মানবজাতির। শারীরিক ঝুঁকিও থেকে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের জেরে।

বৈশ্বিক জলবায়ুরও পরিবর্তন ঘটাবে
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই শতাব্দীর শেষ নাগাদ বর্তমান গড় তাপমাত্রা থেকে অন্তত ৩ ডিগ্রি বেশি বৈশ্বিক উষ্ণতা হবে। তার ফলে নির্মিত পরিবেশের ক্ষতিসাধন হবে। এই সিস্টেমটি স্থানীয় আবহাওয়া এবং পরিবেশে প্রভাব ফেলবে। বৈশ্বিক জলবায়ুরও পরিবর্তন ঘটাবে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications