টাকা নিয়ে বিবাদের জের, ৪ ভাইবোনের চরম পরিণতি
আর্থিক বিবাদের জেরে ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি। ঘটনা হরিয়ানার ফরিদাবাদের। যেখানে হঠাৎই এক ফ্ল্যাটের বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যায়।
আর্থিক বিবাদের জেরে ঘটে গেল এক মর্মান্তিক পরিণতি। ঘটনা হরিয়ানার ফরিদাবাদের। যেখানে হঠাৎই এক ফ্ল্যাটের বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যায়। আর ফ্ল্যাটের দরজা খুলতেই ঘরের ভিতরের বীভৎস রূপ প্রকাশ্যে আসে।

পরে পুলিশি তদন্তে জানা যায়, আর্থিক বিবাদের জেরে একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৪ জনেই আত্মঘাতী। এই ৪ সদস্য সম্পর্কে সহোদর ভাইবোন। ঘটনা ঘিরে স্বভাবতই রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রের দাবি , মৃতদের কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, দুটি আলাদা ঘরে মৃতদের উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে ১৮ অক্টোবর এই ঘটনাটি ঘটে। তবে মৃত্যুর কারণ নিয়ে সেভাবে কোনও স্পষ্ট কিছু জানা যায়নি।












Click it and Unblock the Notifications