দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং প্রয়াত, শোকবার্তা মোদীর
প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং৷ দীর্ঘ দিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ কংগ্রেস নেতা। শনিবার রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নটবর সিং দেশের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতন মুখ ছিলেন এক সময়৷ কংগ্রেস আমলে তিনি একাধিক মন্ত্রিত্ব সামলেছেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি গুরগাঁওতে মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন নটবর সিং। তিনি বরাবর উচ্চমেধার মানুষ ছিলেন। দেশের কূটনীতিক হিসেবে প্রথম জীবনে কাজ সামলেছিলেন। মাত্র ২২ বছর বয়সে আইএসএফ হয়েছিলেন তিনি৷ রাজীব গান্ধীর আমলে রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। ১৯৮৪ সালে ভরতপুর লোকসভা আসন থেকে জিতেছিলেন নটবর সিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি শোকবার্তা দিয়েছেন। মোদী লেখেন, শ্রীনটবর সিংজির মৃত্যুতে দু:খিত। বিদেশনীতি ও কূটনীতির দুনিয়াকে তিনি সমৃদ্ধ করেছেন। পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।
রাজীব গান্ধীর মন্ত্রিসভায় তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ১৯৮৫ - ৮৬ সালে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় খনি, ইস্পাত, কয়লা ও কৃষি মন্ত্রকের দায়িত্বে ছিলেন৷ পরবর্তীকালে তিনি বিদেশ মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ১৯৮৯ সাল পর্যন্ত তিনি বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
এক সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইরাকের সঙ্গে তেলের বিনিময়ে খাদ্যের চুক্তি হয়েছিল। সেখানে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী জড়িয়ে গিয়েছিলেন দুর্নীতিতে। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কও নষ্ট হয়৷ নিজের মন্ত্রীর পদ থেকে ইস্তফা জমা দিয়েছিলেন নটবর সিং। তিনি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications