করোনায় আক্রান্ত হয়ে সংকটজনক কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী! দেওয়া হল প্লাজমা থেরাপি
করোনায় আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। সোমবার রাতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয় বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত
করোনায় আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। সোমবার রাতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয় বলে জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে টুইট স্বাস্থ্যমন্ত্রীর
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সোমবার রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর অক্সিজেন লেভেল হঠাৎই কমে যায়। অক্সিজেন স্যাচুরেশন হয়ে যায় ৮৮%। সেই সময় চিকিৎসকরা সঙ্গে সঙ্গে এক ইউনিট প্লাজমা দেওয়ার পাশাপাশি ২ লিটার অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তরুণ গগৈ-এর অক্সিজেন স্যাচুরেশন ৯৬-৯৭%।

পরিবারের পাশে
হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, হাসপাতালে তরুণ গগৈ-এর সঙ্গেই ছিলেন তিনি। এছাড়াও তরুণ গগৈ-এর পুত্র গৌরব গগৈ-এর সঙ্গে তাঁর কথা হয়েছে। যা নিয়ে টুইট করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন তরুণ গগৈ মন্ত্রিসভার ক্যাবিনেটমন্ত্রী বিমন্ত বিশ্বশর্মা এখন সেখানকার বিজেপি সরকারের মন্ত্রী।

করোনা আক্রান্ত হওয়ার পর নিজেই টুইট করেছিলেন তরুণ গগৈ
নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর ২৬ অগাস্ট টুইট করে জানান তরুণ গগৈ। জানান ২৫ অগাস্ট তাঁর করোনা ধরা পড়েছে। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষার জন্য উপদেশ দিয়েছিলেন তিনি।

গ্র্যান্ড অ্যালায়েন্সের একেবারে সামনের সারিতে তরুণ গগৈ
২০২১-এর অসম বিধানসভার নির্বাচন। যার জন্য কংগ্রেসের নেতৃত্বে গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি করা হয়েছে। যার একেবারে সামনের সারিতে রয়েছেন তরুণ গগৈ। নিয়মিতভাবে দলের সদস্যদের সঙ্গে তিনি বৈঠকও করছিলেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications