Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কিটক্যাটের মোড়কে ভগবান জগন্নাথের ছবিতে ধর্মীয় আঘাত! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে সাফাই নেসলে ইন্ডিয়ার

কিটক্যাটের (Kitkat) মোড়ক নিয়ে বেজায় অসুবিধায় নেসলে ইন্ডিয়া। দেশ জুড়ে ব্যবসা করা এই ভোগ্যপণ্যের (FMCG) এই সংস্থা কিটক্যাটের মোড়কে সম্প্রতি পরিবর্তন করে ভগবান জগন্নাথ (jagannath) , বলভদ্র (Balabhadra) এবং সুভদ্রার

কিটক্যাটের (Kitkat) মোড়ক নিয়ে বেজায় অসুবিধায় নেসলে ইন্ডিয়া। দেশ জুড়ে ব্যবসা করা এই ভোগ্যপণ্যের (FMCG) এই সংস্থা কিটক্যাটের মোড়কে সম্প্রতি পরিবর্তন করে ভগবান জগন্নাথ (jagannath) , বলভদ্র (Balabhadra) এবং সুভদ্রার (Subhadra) ছবি ব্যবহার করে। যা অনেকেই ভালভাবে নেয়নি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, এই পন্থা ধর্মীয় অনুভূতিতে (Religious Sentiment) আঘাত করেছে।

ছবি সরানোর অনুরোধ

বিশ্বদীপ প্রধান নামে এক ব্যক্তি সেই ছবি টুইট করে বলেছেন কিটক্যাট চকোলেটের কভার থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার ছবি সরিয়ে নিন। কেননা লোকেরা চকোলেট খাওয়া শেষ হলে তার মোড়কটি রাস্তার পাশে ফেলে। তা ড্রেন কিংবা ডাস্টবিনেও ফেলা হয়। সেই কারণে ফটোগুলি সরিয়ে ফেলার জন্য আবেদন করেন তিনি।

সম্মানের হলেও অসম্মানের

অপর একজন টুইটারে লিখেছেন, ওড়িশার সংস্কৃতি এবং ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার ছবি কিটক্যাটের ওপরে থাকাটা সম্মানের। তবে চিন্তা করতে হবে, যখন কেউ সেই চকোলেট খাবে কিংবা খাওয়া শেষ হয়ে গেলে মোড়কটা ডাস্টবিন, ড্রেনে ফেলবে। কেউ সেটাকে মাড়িয়ে চলে যাবে। তাতে কি জগন্নাথের পরিবার খুশি হবে, সেই প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তি।

ক্ষমা চেয়েছে নেসলে

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহর দেখে ক্ষমা চেয়ে নিয়েছে নেসলে। সেখানে তারা বলেছে, তাদের উদ্দেশেয ধর্মীয় বিশ্বাস কিংবা অনুভূতিতে আঘাত করা নয়। এই ধরনের প্যাকেজিং গত বছরে করা হয়েছিল। তবে পরেই তা ফিরিয়ে নেওয়া হয়। স্থানীয় গন্তব্যগুলিকে তুলে ধরতেই তা করা হয়েছিল। গত বছরে তারা পটচিত্র তুলে ধরে ওড়িশার সংস্কৃতি পালন করতে চেয়েছিল বলে জানিয়েছে নেসলে।

সরকারি ওয়েবসাইটের দ্বারা অনুপ্রাণিত

অপর একটি টুইটে নেলসে বলেছে, তারা সরকারি টুরিজম ওয়েবসাইটের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তারা চেয়েছিল শিল্পকলা এবং এর সঙ্গে যুক্ত মানুষদের উৎসাহিত করতে। এব্যাপারে তারা তাদের আগেকার প্রচারের কথাও উল্লেখ করেছে।

প্যাকেট বাজার থেকে সরানোর প্রক্রিয়া শুরু

তৃতীয় একটি টুইটে নেসলে বলেছে, বিষয়টির সংবেদনশীলতা তারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি অসাবধানবশত কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকেন, তাহলে তার জন্য দুঃখ প্রকাশ করছেন। ইতিমধ্যেই বাজার থেকে এই ধরনের প্যাকের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে নেসলের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+