৬ রাজ্যে উপনির্বাচন , নোট বাতিলের পর প্রথম ভোটে নজর সবার
পশ্চিমবঙ্গ-সহ দেশের ৬ রাজ্যে ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন আজ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ত্রিপুরা, অসম ও পুদুচেরিতে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নয়াদিল্লি, ১৯ নভেম্বর : পশ্চিমবঙ্গ-সহ দেশের ৬ রাজ্যে ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন আজ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ত্রিপুরা, অসম ও পুদুচেরিতে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
কেন্দ্রের ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর এটাই প্রথম ভোট। স্বাভাবিক ভাবে রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর রয়েছে এদিনের ভোটে।

- পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর এবং কোচবিহার ও তমলুকের লোকসভা আসনের উপনির্বাচন আজ। [উপনির্বাচন: নোটের হাওয়ায় ভোট, নজর রাজ্যের তিন কেন্দ্রে]
- তামিলনাড়ুতে থিরুপরনকুন্দ্রম, তাঞ্জাভুর এবং আরাভাকুরিচি এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ। তিন জায়গাতেই লড়াইটা মূলত এআইএডিএমকে এবং ডিএমকে-র মধ্যে।
- অরুণাচল প্রদেশে হায়ুলিয়ং বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হচ্ছে। এই উপনির্বাচনি গুরুত্বপূর্ণ কারণ, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের স্ত্রী দেসিংগু পুল বিজেপির টিকিটে লড়ছেন। গত আগস্টে কালিখো পুল রহস্যজনক পরিস্থিতিতে আত্মহত্য়া করেন।
- মধ্যপ্রদেশে নেপানগর বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া শাহদোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণও হচ্ছে।
- ত্রিপুরায় দুটি বিধানসভা কেন্দ্র বরজোলা ও খোয়াইয়ের জন্য ভোটগ্রহণ হচ্ছে। এখানে বামেদের জোর টক্কর দিতে জোরদার প্রচার চালিয়েছিল তৃণণূল।
- অসমের বিধানসভা কেন্দ্র বাইথালাংসো এবং লোকসভা কেন্দ্র লক্ষ্মীপুরে উপনির্বাচন হচ্ছে।
- পুদুচেরিতে নাল্লিথোপ বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ।
More From
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications