Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fire In Train: যত কাণ্ড ওডিশাতেই! Durg Puri Express-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক

Durg Puri Express: ওডিশা ট্রেন দুর্ঘটনার এক (Fire In Train) সপ্তাহ! এখনও অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশনে ছড়িয়ে ধ্বংসস্তুপ। আর এর মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনা এড়ালো ওডিশা। Durg Puri Express-এর একটি কামরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল।

ধোঁয়াতে ভরে যায় গোটা কামরা। নোয়াপাদা জেলা' সংলগ্ন এলাকাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Durg Puri Express-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক

এমনকি হতাহতেরও খবর নেই। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রেল জানাচ্ছে, মূলত ব্রেক প্যাডে এই আগুন লাগে। মূলত বারবার ঘষা খাওয়ার ফলে এই আগুন ধরে যায় বলে দাবি রেলের। তবে ব্রেক প্যাডের বাইরে এই আগুন ছড়াতে পারিনি। ফলে বড়সড় ঘটনা এড়ানো গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

অন্যদিকে যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খায়েরিয়ার রোড স্টেশনে ট্রেনটি পৌঁছলে তখন বি৩ কোচ সম্পূর্ণ ধোঁয়াতে ভরে যায়। যা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিপদের শঙ্কায় হুড়মুড় করে স্টেশনে নেমে আসেন যাত্রীরা।

যদিও রেলের দাবি, ঘটনার এক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। রাত ১১ টার সময় ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানিয়েছে রেল। তবে কেন এই ঘটনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষাও।

গত কয়েকদিন আগেই ওডিশাতে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মধ্যে পড়ে। বাগানাগা বাজারে এই ঘটনা ঘটে। আর তাতে ২৮৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনা এখনও স্পষ্ট। আর এর মধ্যেই ফের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+