সিগারেট থেকে বিছানায় আগুন, মৃত্যু ৭৪ বছরের বৃদ্ধের
সিগারেট থেকে বিছানায় আগুন, মৃত্যু ৭৪ বছরের বৃদ্ধের
সিগারেট খাওয়া শুধু স্বাস্থ্যের পক্ষেই নয়, তা জীবনের জন্যও ক্ষতিকর। সেটা নিজের জীবন দিয়ে হারে হারে টের পেলেন কলকাতার এক বাসিন্দা।

বিছানায় আগুন লেগে মৃত্যু হয় ওয়াটগঞ্জের মুন্সিগঞ্জের ৩৪/১–এর বাসিন্দা ৭৪ বছরের মহম্মদ এলাসের। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশের অনুমান, এলাস প্রচণ্ড ধূমপান করতেন। হাতে জ্বলন্ত সিগারেট নিয়েই তিনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। সেখান থেকেই বিছানায় আগুন ধরে যায়। তাঁকে প্রথমে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে তাকে এমআর বাঙ্গুরে স্থানান্তর করা হয়। রবিবার দুপুরে এলাস মারা যান। তাঁর মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তাই পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়নি।












Click it and Unblock the Notifications