মধ্যবিত্তের হেঁসেলে আগুন ঝরাচ্ছে ভোজ্য তেলের দাম, লাগামছাড়া মূল্যবৃদ্ধির পিছনে কী কারণ?
মধ্যবিত্তের হেঁসেলে আগুন ঝরাচ্ছে ভোজ্য তেলের দাম, লাগামছাড়া মূল্যবৃদ্ধির পিছনে কী কারণ?
করোনাকালীন আর্থিক মন্দার মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে শুরু করেছে। সেই সঙ্গেই পেট্রোপণ্যের আকাশছোঁয়া দাম আরও বাড়িয়েছে উদ্বেগ। এদিকে ভোজ্য তেলের দামেও অস্বাভাবিক বৃদ্ধি দেখা গিয়েছে গত কয়েক সপ্তাহে। যার জেরে মধ্যবিত্তের রান্না ঘরেও পৌঁছেছে মূল্যবৃদ্ধির ঝাঁঝ।

ভোজ্য তেলের দাম ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
সরষে, বনস্পতি, সয়াবিন, সূর্যমূখী, বাদাম তেলের খুচরো মূল্য গত একমাসে একটানা বেড়ে চলেছে। চলতি মাসে ভোজ্য তেলের দাম আকাশছোঁয়া। গত এক দশকে এই দাম সর্বোচ্চ বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে উৎপাদিত ভোজ্য তেলের দাম ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক সময়ে এক নয়া রেকর্ড।

চিন্তিত সরকার
এদিকে ইতিমধ্যেই বিহার সহ বেশ কিছু জায়গায় গত কয়েক মাসে কেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে গিয়েছে সরষের তেলের দাম। পরিসংখ্যান বলছে, গত ১১ বছরে মধ্যে এবারই দেশে ভোজ্য তেলের নাম সর্বাধিক। এদিকে ভোজ্য তেলের ব্যাপক মূল্যবৃদ্ধিতে চিন্তিত সরকারও। এই বিষয়ে আলোচনা করার জন্য খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন অধিদফতর সব পক্ষের সঙ্গে একটি বৈঠক করেছে বলেও জানা যাচ্ছে।

বৈঠকে কেন্দ্র
এদিকে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতে ভোজ্য তেলের দামের অনেকটাই ফারাক রয়েছে। দাম নিয়ন্ত্রণে বর্তমানে ভোজ্য তেলের ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিটি বিভাগের সঙ্গে বৈঠক সাড়া হয়েছে বলেও জানাচ্ছে কেন্দ্র। তবে কবে সামগ্রিক ভাবে দাম নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়ে এখনও খোলসা করে কিছু বলা হয়নি।

মধ্যবিত্তের হেঁসেলে আগুন ঝরাচ্ছে ভোজ্য তেল
এদিকে মঙ্গলবারের হিসেব বলছে মে মাসে সরষের তেলের দাম গড়ে প্রায় ১৭০ টাকা প্রতি লিটারে পৌঁছেছে। যা কিনা গত বছরের দামের থেকেও ৩৯ শতাংশ বেশি। ২০২০ সালে এই সময় ভোজ্য তেলের দাম ছিল ১২০ টাকার আশেপাশে। অন্যদিকে সরষের তেলের ব্যবহার বেশি হলেও স্বস্তি দিচ্ছে না পাম ওয়েলও। মে মাসে পাম অয়েলের দাম প্রতি লিটার ১৩২ টাকায় পৌঁছেছে। যা গত বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

কেন বাড়ছে দাম ?
এদিকে দাম বৃদ্ধির প্রাথমিক কারণ হিসেবে ভারতে তৈলবীজের দেশিয় উত্পাদন ও প্রাপ্যতা চাহিদার তুলনায় অনেক কম, এমনটাই মনে করা হচ্ছে। ভোজ্যতেলের একটি বড় অংশ প্রতি বছর আমদানি করা হয় দেশে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তার প্রভাব পড়ছে ভারতেও। এদিকে তেলের দাম দ্রুত কীভাবে কমানো যেতে পারে তার উপায় খুঁজতে সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে খাদ্য বিষয়ক সচিব সুধাংশু পান্ডে।












Click it and Unblock the Notifications