নতুন বন্দে ভারত ট্রেনে ফোকাস নির্মলার! কেন্দ্রীয় বাজেটে এবার কী পেতে পারে রেল
বন্দে ভারতের পাশাপাশি ভারতীয় রেলে সবুজ হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালুর ব্যাপারে বিশেষ নজর দেওয়া হতে পারে এবারের রেল বাজেটে।
ভারতীয় রেলে সাড়া ফেলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড এই অত্যাধুনিক এক্সপ্রেস ট্রেন ইতিমধ্যে চালু হয়েছে বাংলা-সহ বিভিন্ন রাজ্যের বেশ কিছু ডিভিশনে। তা আরও বিভিন্ন ক্ষেত্রে চালানোর কথা হচ্ছে। সেই লক্ষ্যে এবার রেল বাজেটে বিশেষ ফোকাস রয়েছে বন্দে ভারতে।

বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। গত কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতি শক্তি জাতীয় মহা পরিকল্পনার দিকে মমনোনিবেশ করেছিলেন। এবার ২০২৩-এর কেন্দ্রীয় বাজেটে সরকারের মূল ফোকাস যে সেদিকেই তা সুষ্পষ্ট। সেই নিরিখে এবার অগ্রাধিকার পাবে বন্দে ভারত এক্সপ্রেস।
ভারত সম্প্রতি জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি গ্রহণ করার ফলে অর্থমন্ত্রী ভারতের সবুজ শক্তিতে রূপান্তরের দিকে বিশেষ করে সবুজ হাইড্রোজেন সম্পর্কিত পদক্ষেপগুলিতে মনোনিবেশ করবেন, তা বলাই যায়। বরাবরের মতো কেন্দ্রীয় সরকার সড়ক ও রেলপথে মূলধন বাড়ানোর উপর জোর দেবে। তার সঙ্গে তাল মিলিয়ে এই সেক্টরে পিপিপি মডেলকে গুরুত্ব দেবেন নির্মলা। এবং প্রকল্পগুলির জন্য দীর্ঘমেয়াদী ঋণের অ্যাক্সেসযোগ্যতা বাড়াবেন তিনি।
২০২১ সালের অগাস্টে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন দেশের ৪০০টি রেলস্টেশনে চালু হয়েছিল। ৯০টি যাত্রীবাহী ট্রেনের সম্পদ বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছিল। এবার বাজেটে ভারতীয় রেল থেকে সম্পদ বৃদ্ধির পরিকল্পনায় বাণিজ্যিকভাবে তা কার্যকর চেষ্টা থাকবে অর্থমন্ত্রী।
জাতীয় হাইড্রোজেন মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় রেল সবুজ হাইড্রোজেন পরিবহনের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী মেনে চলবে। হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালুর ব্যাপারে বিশেষ নজর দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, অর্থমন্ত্রী সুপার ফাস্ট বন্দে ভারত ট্রেনগুলি চালাতে ট্র্যাক আপগ্রেডেশনের দিকেও মনোনিবেশ করবেন এবার বাজেটে।
এর পাশাপাশি রেলে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা থাকবেন নির্মলা সীতাররামনের কেন্দ্রীয় বাজেটে। এ সম্পর্কে একটি স্পষ্ট নীতি নিয়ে আসা উচিত। মালবাহী বা যাত্রীবাহী ট্রেনের ক্ষমতার সম্প্রসারণে এমনভাবে পরিকল্পনা করা উচিত যা রেলকে আরও উন্নতির পথ দেখাতে পারে। প্রযুক্তির পাশাপাশি সবুজ জ্বালানি ব্যবহারেও জোর দেওয়া হবে রেল পরিষেবায়।
সেইসঙ্গে রেলে ব্যবস্থায় পরিকাঠামোর আধুনিকীকরণে জোর দেবেন অর্থমন্ত্রী। ট্রেন, ট্র্যাক, স্টেশন ইত্যাদির পরিকাঠামো উন্নীত করা হবে। বৈদ্যুতিক লোকোমোটিভ, এমনকি হাইড্রোজেন পাওয়ার ট্রেনের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানো হতে পারে। রেল বাজেট নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে এবার উচ্চ প্রত্যাশা রয়েছে ভারতবাসীর। এখন দেখার অর্থমন্রীযা কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা












Click it and Unblock the Notifications