ঘরে ঢুকে মহিলাকে অপহরণ ১৫ জনের দলের! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
বাড়ির লোহার গেটের তালা ভেঙে ঢুকে এক মহিলাকে (woman) অপহরণ (kidnap) । ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadi) মায়িলাদুথুরাইয়ের। অপহরণকারীরা দলের ছিল ১৫ জন। ঘটনাটি সেই হাড়ির ঢোকার কাছে লাগানোএকটি সিসিটিভিতে ধরা পড়েছে। সে
বাড়ির লোহার গেটের তালা ভেঙে ঢুকে এক মহিলাকে (woman) অপহরণ (kidnap) । ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadi) মায়িলাদুথুরাইয়ের। অপহরণকারীরা দলের ছিল ১৫ জন। ঘটনাটি সেই হাড়ির ঢোকার কাছে লাগানো একটি সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ভিডিও (video) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে।
|
অপহরণের ঘটনার সিসিটিভি ফুটেজ
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অন্তত ১৫ জন লোক বাড়িতে লোহার তালা ভেঙে ঢুকছে। কয়েক সেকেন্ডের মধ্যে এক মহিলাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। সেখানে আরও দেখা যায় শিশু-সহ পরিবারের অন্য সদস্যরা চেঁচামেচি করছেন সাহায্যের জন্য এবং অপহরণকারী যুবকদের কাছে আবেদন করছেন ছেড়ে দেওয়ার জন্য।

রাতেই উদ্ধার ওই মহিলা
ঘটনার পরেই ওই মহিলার পরিবারের সদস্য পুলিশের সাহায্য চাইতে স্থানীয় থানায় যায়। পুলিশ সূত্র পেয়ে তল্লাশি অভিযান শুরু করে এবং ওই রাতেই ওই মহিলাকে উদ্ধার করে। পরে ওই মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বন্ধুত্ব থেকে অপহরণ
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিগ্নেশ্বরণ নামে এক যুবকের সঙ্গে ওই বন্ধুত্ব হয়েছিল। যা জেরে ওই যুবক মহিলাকে অনুসরণ করত বলে অভিযোগ। ওই মহিলাই মায়িলাদুথুরাই থানায় পুলিশের কাছেঅভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পরে পুলিশ বিগ্নেশ্বরণ নামে ওই যুবককে ডেকে সতর্ক করে এবং তার কাছ থেকে লিখিত বিবৃতি নিয়ে ছেড়ে দেয়।

আগেও অপহরণের চেষ্টা
ওই মহিলার পরিবারের অভিযোগ অনুযায়ী বিগ্নেশ্বরণ নামে ওই যুবক এর আহে ১২ জুলাই অপহরণের চেষ্টা করেছিল। তবে সেই সময় ওই মহিলা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেই সময়ও তিনি পুলিশের সঙ্গে যোগাযোগকরেছিলেন। মঙ্গলবার রাতের ওই ঘটনার পর ফের পুলিশ বিগ্নেশ্বরণ নামে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications