সিঙ্ঘু সীমান্তে ঝুলন্ত অবস্থায় ফের এক কৃষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
আন্দোলনরত এক কৃষকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আজ বুধবার সকালে সিঙ্ঘু সীমান্তে এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই কৃষকের নাম গুরমেল সিং বলে জানা গিয়েছে। পঞ্জাবের ফতেগড় অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আন্দোলনরত এক কৃষকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আজ বুধবার সকালে সিঙ্ঘু সীমান্তে এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই কৃষকের নাম গুরমেল সিং বলে জানা গিয়েছে। পঞ্জাবের ফতেগড় অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ-প্রশাসন।

কি কারনে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা হিসাবেই দেখা হচ্ছে। তবে এর পিছনে অন্য কোনও কারন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগে সিঙ্ঘু সীমান্তে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়। নৃশংস ভাবে তাঁকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে আসে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
বারবার এই সীমান্ত এলাকাতে কৃষক হত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধ্যে ওই মৃতদেহটি উদ্ধার করেছে। শুধু তাই নয়, পোর্টমোর্টমের জন্যে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে বলা হয়েছে যে, গত কয়েকমাস ধরে কৃষক আন্দোলন চলছে। বুধবার হুড্ডা সেক্টরে সেখানকার পার্কার মলের পাশে গুরমেল সিং নামের ওই ব্যক্তির মৃতদেহ ঝুলতে দেখা যায়। একটি গাছের সঙ্গে নিজেকে বেঁধে ঝুলিয়ে দিয়েছে ওই ব্যক্তি। পঞ্জাব থেকে এসে ওই অঞ্চলে একলাই থাকতেন ওই ব্যক্তি।
উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষক বিলের প্রতিবাদে লাগাতার আন্দোলণে কৃষকরা। প্রায় কয়েকমাস ধরে চলছে এই আন্দোলন। যদিও মোদী সরকারের তরফে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা ভেস্তে যায়। কৃষকদের সাফ বক্তব্য, নয়া এই কৃষক বিল তোলা না হলে আন্দোলন চলবে।
শুধু তাই নয়, রীতিমত সরকারকে সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত কৃষকরা। ২৯ নভেম্বর দিল্লি চলোর ডাক দিয়েছেন কৃষকরা। তাঁরা হুঙ্কার দিয়েছেন ২৯ নভেম্বর দিল্লি অভিযানের ডাক দিয়েছে তারা। দিল্লিতে সংসদ অভিযানে ডাক দিয়েছেন তাঁরা। হয় দিল্লিতে ঢুকতে চেয়েছেন তাঁরা নয়তো জেলে যাবেন বলে জানিয়েছেন।
আগেই কৃষি আইন প্রত্যাহার করার জন্য ২৮ নভেম্বরের চরম সময়সীমা দিয়ে দিয়েছে তারা। মোদী সরকার তা না করলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সেটা করে দেখাতে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এর আগে বাদল অধিবেশন চলাকালীনও সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত যদিও যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications