Farmers March: ফের রাজধানীর দিকে এগোচ্ছেন কৃষকরা, পঞ্চকুলায় জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট
লোকসভা ভোটের আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ। গতকাল থেকে রাজধানীর পথে এগোতে শুরু করেছে কৃষক সংগঠনগুলি। পরিস্থিতি সামাল দিতে পঞ্চকুলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানার সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা দিল্লি চলোর ডাক দিয়েছে। তাঁদের সঙ্গে প্রায় ২০০টি কৃষক সংগঠন যোগ দিয়েছে এই দিল্লি চলো অভিযানে। আগামী ১৩ মার্চ তাঁদের দিল্লিতে প্রবেশ করার কথা। কেন্দ্রের কাছে একাধিক ইস্যুতে নিজেদের দাবি দাওয়া রাখতে চান তাঁরা। সেকারণেই এই দিল্লি চলো অভিযান।

ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও একাধিক দাবি করেছে তাঁদের। পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠতে পারে এই আশঙ্কায় আগে থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। সেকারণে দিল্লি প্রবেশের আগেই কৃষকদের আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে পঞ্চকুলায়। সেই সঙ্গে দিল্লি সীমানার হরিয়ানার ৭টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কি েসএমএস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাঞ্জাব হরিয়ানা সীমানা সিল করে দেওয়া হয়েছে আম্বালা জিন্দ, ফতেহবাদ সীমানায় নাকা তল্লাশি চলছে। ইতিমধ্যেই হরিয়ানা পুলিশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেই রাস্তায় যাত্রীদের যেতে নিষেধ করেছে। বিকল্প পাস্তায় পাঞ্চাব এবং হরিয়ানায় যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯-র লোকসভা ভোটের আগে মোদী সরকারের কৃষি নীতি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।
সামনেই লোকসভা ভোট তার আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ দেখা দিয়েছে দেশে। এবারও সেই পাঞ্জাব এবং হরিয়ানাতেই উত্তেজনা তৈরি হয়েছে। গত বারের কৃষক বিক্ষোভের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। পাঞ্জাব থেকে শুরু হয়ে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কৃষক বিক্ষোভের আঁচ।
-
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের?












Click it and Unblock the Notifications