দিল্লির পরে এবার উত্তরপ্রদেশে জাল ২ হাজারের নোট, লেখা 'ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক'
দিল্লির সঙ্গম বিহারে একটি এটিএম থেকে জাল নোট বেরিয়েছিল। এবার গাজিয়াবাদের এটিএম জাল ২ হাজারের নোট উপহার দিল বহুজাতিক সংস্থার এক কর্মীকে।
গাজিয়াবাদ, ২৩ ফেব্রুয়ারি : দিল্লির স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে জাল ২ হাজারের নোট পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পরে এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এমন নোট পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির সঙ্গম বিহারে একটি এটিএম থেকে জাল নোট বেরিয়েছিল। এবার গাজিয়াবাদের এটিএম জাল ২ হাজারের নোট উপহার দিল বহুজাতিক সংস্থার এক কর্মীকে।[দিল্লির SBI এটিএম থেকে বেরল 'চিল্ড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'-র ২০০০ টাকার খেলনা নোট! ]
জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি বহুজাতিক সংস্থায় কাজ করা ২৬ বছরের সিদ্ধান্ত শশীকর এই জাল ২ হাজারের নোট হাতে পান। তিনি তারপরে এই জাল নোটের বদলের বহু চেষ্টা তিনি করেছেন। নোট নিয়ে ব্যাঙ্কে গেলে, অভিযোগ, ম্যানেজার শশীকরের কথায় কর্ণপাত করেননি।

দাবি করেছেন, এটিএমে ঢোকানোর আগে সমস্ত নোট যাচাই করা হয়। তাই এমন কোনও সম্ভাবনা নেই বলে জানান ব্যাঙ্ক ম্যানেজার। তবে দিল্লিতে সঙ্গম বিহারের ঘটনা সামনে আসার পরে সাহস করে এগিয়ে এসেছেন শশীকর।
শশীকর এবার পুলিশ অভিযোগ জানাতে চলেছেন। তিনি এইচসিএল টেকনোলজিস-এ তিনি কর্মরত। অফিস যাওয়ার ফাঁকে ইন্দিরাপুরমের একটি এসবিআই এটিএমে ঢুকে তিনি ২ হাজার টাকা এটিএম থেকে তোলেন। সেখানেই ২ হাজারের একটি জাল নোট বেরিয়েছে বলে অভিযোগ।
শশীকর জানিয়েছে, নোটে আরবিআইয়ের বদলে লেখা রয়েছে 'ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক'। সিরিয়াল নম্বর '০০০০০০'। নোটে রুপি চিহ্ন নেই। পিকে লোগো লাগানো রয়েছে। গভর্নরের সই নেই। অশোক চিহ্নের জায়গায় রয়েছে অন্য চিহ্ন। কেন্দ্রীয় সরকারের গ্যারান্টির বদলে রয়েছে 'চিলড্রেন্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া'-র গ্যারান্টি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications