টাকা হাতাতে সিরাম সিইওর হোয়াটসঅ্যাপ হ্যাক, নিমিষে গায়েব সংস্থার কোটি টাকা
ভ্যাকসিন প্রস্তুতকারক 'সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া' (এসআইআই)-এর থেকে এক কোটি টাকারও বেশি প্রতারণার ঘটনা সামনে এসেছে। রবিবার এ প্রসঙ্গে জানানো হয় যে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে এক কোটি টাকার প্রতারণা করেছে, এফআইআর দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।

জানা গিয়েছে যে প্রতারকরা এসআইআই-এর সিইও আদর পুনাওয়ালার নাম করে টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসে যখন প্রতিষ্ঠানের অন্যতম ডিরেক্টর সতীশ দেশপাণ্ডে ১.১ কোটি টাকা স্থানান্তর করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রতারকরা পুনাওয়ালা হিসাবে ভুয়ো মেসেজ হোয়াটসঅ্যাপে দেশপাণ্ডেকে পাঠায় এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা দ্রুত ট্রান্সফারের জন্য বলে। দেশপাণ্ডে ওই মেসেজ সত্যিই আদর পুনাওয়ালা পাঠিয়েছেন এই ভেবে তিনি ১,০১,০১,৫৫৪ কোটির বেশি টাকা আর্থিক বিভাগের অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন অর্থ লেনদেনের মাধ্যম ব্যবহার করে প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন যে এসআইআই প্রতারিত হয়েছে। এ ক্ষেত্রে প্রতারকরা টাকা হাতাতে সংস্থার সিইও আদর পুনাওয়ালার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে এটা করেছে।
পুনে পুলিশ এ প্রসঙ্গে বলেন, 'আদর পুনাওয়ালা কখনও এ ধরনের লেনদেন করতে বলবেন না বা আর্থিক বিভাগের ম্যানেজারকে এই ধরনের মেসেজ পাঠাবেন না এটা উপলব্ধি করার পর বুন্ডগার্ডেন পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৩৪ ও আইটি আইনের অন্তর্গত এফআইআর দায়ের করে।' অর্থ লেনদেন হয়েছে এ বছরের ৭ ও ৮ সেপ্টেম্বর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের দু'টি ভ্যাকসিন এই সিরামের হাত দিয়েই তৈরি হয়েছে। এছাড়া জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে বায়োটেকনোলজি মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করছে সিরাম। করোনাকালে সিরাম একাধিক দেশকে ভ্যাকসিন আমদানি করেছে।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১












Click it and Unblock the Notifications