Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানে খালিস্তানি নেতার হত্যার পরে পঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরের পার্কিং এলাকায় বিস্ফোরণ। শনিবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত কারও মৃত্যুর কোনও খবর নেই।

এই বিস্ফোরণে পার্কিং এরিয়া এবং আশপাশের রেষ্টুরেন্টের জানলার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা এই বিস্ফোরণকে কোনও বোমা বিস্ফোরণ বলে মানতে অস্বীকার করেছেন।

পাকিস্তানে খালিস্তানি নেতার হত্যার পরে পঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণ
Photo Credit: প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। রেস্তোরাঁর কাছে ঘুমন্ত এক ব্যক্তি আহত হয়েছে। অন্য একজনের হাতে আঘাত লেগেছে। বিস্ফোরণের পরেই এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। কেননা বিস্ফোরণের সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। যে কারণে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা এই বিস্ফোরণকে বোমা হামলা বলে অনুমান করেছিলেন।

বিস্ফোরণের পরেই এলাকায় বোমা বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ায়, অমৃতসরের পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিকভাবে দেখা গিয়েছে গ্যাস লিক করে বিস্ফোরণ হয়েছে। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন।

পাকিস্তানে খালিস্তানি নেতার হত্যার পরে পঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণ
Photo Credit: প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার সকালে পাকিস্তানের লাহোরে গুলি করে হত্যা করা হয়, মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং খালিস্তানি কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পঞ্জোয়ারকে। দেহরক্ষী থাকতেও দুই বন্ধুকধারীর গুলিতে এই জঙ্গি মারা পড়ে। ফলে তা থেকেই অশান্তি কিনা অনেকের মনে প্রশ্ন চিহ্ন তৈরি হয়। যা খারিজ করেছে প্রশাসন।

পরমজিৎ সিং পঞ্জোয়ারের জন্ম ১৯৬০ সালে পঞ্জাবের তরণতারানে হলেও ভারতে তার বিরুদ্ধে অভিযান শুরু হতেই পাকিস্তানে পালিয়ে যায়। সেখান থেকে জঙ্গি ও নিষিদ্ধ মাদকের কার্যকলাপের সৎঙ্গে যুক্ত ছিল। আইএসআই মদতপুষ্ট এই জঙ্গি নেতা রেডিও পাকিস্তানেও ভারত বিরোধী অনুষ্ঠান ও ভারতে জালনোট ছড়ানোর কাজে যুক্ত ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+