Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন রঘুরাম রাজন, কংগ্রেসের পোস্টে পাল্টা বিজেপির

রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন রঘুরাম রাজন, কংগ্রেসের পোস্টে পাল্টা বিজেপির

রাহুল গান্ধী তাঁর ভারত পরিক্রমায় যত লক্ষ্যের দিকে এগোচ্ছেন, ততই ভারী হচ্ছে ভারত জোড়ো যাত্রা। বুধবার রাহুলের গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। রাজনের এই অন্তর্ভুক্তি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রাহুলের যাত্রায় রাজন

রাহুলের যাত্রায় রাজন

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী তামিলনাড়ুর কন্যা কুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। দীর্ঘতম এই পদযাত্রায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর যোগ দেওয়ার পরই আলোড়ন পড়ে যায় জাতীয় রাজনীতিতে।

ছবি ও ভিডিও পোস্ট কংগ্রেসের

এরপর কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও পোস্ট করে। কংগ্রেসের শেয়ার করা ভিডিও-তে দেখা যায় রঘুরাম রাজন ও রাহুল গান্ধী মিছিল করার সময় কিছু আলোচনা করছেন। এদিন রাহুলের ভারত জোড়ো যাত্রা রাজস্থানের সওয়াই মাধোপুর থেকে শুরু হওয়ার পরই রঘুরাম রাজন যোগ দেন।

রাজনকে নিশানা বিজেপির

রাজনকে নিশানা বিজেপির

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত পরিক্রমায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন হাঁটার পর বিজেপি তার উষ্ণ প্রতিক্রিয়া দিয়েছে। বিজেপি জানিয়েছে, আসলে রঘুরাম রাজন নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে কল্পনা করেন। তিনি ভারতীয় অর্থনীতি সম্পর্কে তাঁর ভাষ্যকে সুবিধাবাদী বলে অভিহিত করেছেন। বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে একহাত নিয়েছেন রাজনকে।

টুইটে কী লিখলেন অমিত মালব্য

অমিত মালব্য টুইটে লেখেন, রঘুরাম রাজন কংগ্রেস নিযুক্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় হাঁটবেন, সেটা বিস্ময়কর কিছু নয়। তিনি নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে নিজেকে কল্পনা করেন। ভারতের অর্থনীতিতে তাঁর মন্তব্য অবজ্ঞাভরে পরিত্যাগ করা উচিত। কারণ তিনি একজন সুবিধাবাদী।

ভারতের সাথে যোগসাধনে

ভারতের সাথে যোগসাধনে

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে শুরু করে শেষ হবে কাশ্মীরে। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে তা শেষ করার কথা রাহুল গান্ধীর। এরই মধ্যে তাঁর ভারত জোড়ো যাত্রায় বেশ কয়েকজন অতিথিকে যোগ দিতে দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সমাজকর্মী মেধা পাটেকর, স্ব-স্টাইলড গডম্যান নামবেদ দাসত্যাগী বা কম্পিউটারবাবা, অভিনেতা স্বরা ভাস্কর, বক্সার বিজেন্দর সিং, নিহত সাংবাদিক গৌরী লঙ্কেসের মা ও বোন-সহ বহু স্বনামধন্য ব্যক্তিত্ব। এছাড়া কংগ্রেসের নেতা-নেত্রীরা তো আছেনই।

ছবি সৌ:কংগ্রেস/টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+