চুরির দায়ে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা; মৃত্যু তিহার জেলে
চুরির দায়ে গ্রেফতার প্রাক্তন ভারতীয় সেনা; মৃত্যু তিহার জেলে
তিহার জেলের মধ্যেই ভারতীয় সেনা বাহিনীর এক প্রাক্তন আধিকারিকের মৃত্যু ঘিরে তৈরি হলো চাঞ্চল্য। গত ২রা নভেম্বর বছর চৌষট্টির ভারতীয় সেনার প্রাক্তন ওই কর্মীকে এক চুরির ঘটনার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর ও দিল্লি পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় মুকেশ চোপড়া নামক ওই প্রাক্তন সেনা আধিকারিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

জেলেই আত্মহত্যা প্রাক্তন সেনা আধিকারিকের
গ্রেফতারির সময় তার কাছ থেকে সন্দেহজনক কিছু দ্রব্য ও ভারতীয় সামরিক বাহিনী সম্পর্কিত কিছু নথিও মিলেছে। গত ২রা নভেম্বর তাকে গ্রেফতার করার পর তিন দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারা (আবাসিক বাড়িতে চুরি) এবং ৪১১ ধারা(অসাধুভাবে চুরির সম্পত্তি গ্রহণ) এর অধীনে মামলাও রুজু করা হয়। পুলিশি হেফাজতের পরে তাকে তিহার জেলে পাঠানো হলে সেখানেই তিনি অজ্ঞাত কোনও কারণে আত্মহত্যা করেন বলে জানা যাচ্ছে।
জেলের পাশের মাঠ থেকে উদ্ধার দেহ
তিহার জেলের এক আধিকারিকের কথায়, “সমস্ত নতুন কয়েদিদের কাউন্সেলিংয়ের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে দশটা নাগাদ জেলের অভ্যন্তরীণ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সেনার প্রাক্তন ওই অধিকারিক তখন হঠাত্ সকলের নজর এড়িয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যান। পরে দেখা যায় জেলের বাকি কয়েদিরা উপস্থিত থাকলেও ওই প্রাক্তন সেনা আধিকারিকের কোন ও খোঁজ পাওয়া যাচ্ছে না।”
তারপেরেই উপস্থিত পুলিশ আধিকারিকেরা জেল চত্বরে শুরু করেন চিরুনি তল্লাশি। কিছুক্ষণ পরেই মুকেশ চোপড়ার দেহ পার্শ্ববর্তী একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ নিকটবর্তী সফদারজং হসপিটালে নিয়ে যাওয়া হলে ওইদিন সন্ধ্যা সাতটা নাগাদ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করলেও পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications