MM Naravane: ভারত-চিন সংঘাত, ঘর জুড়ে 'পিন ড্রপ সাইলেন্ট'! শিউরে ওঠার মতো তথ্য নারাভানের বইতে
MM Naravane: যেটা সঠিক মনে হয়, সেটাই করুন! চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই ছাড় দিয়েছিলেন রাজনাথ সিং। এমনটাই মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানে (Ex-Army chief MM Naravane)। ২০২০ সালের অগাস্ট মাস। গালওয়ান সংঘাতের পর চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ভারত এবং চিনের মধ্যে।
কার্যত ট্যাঙ্ক থেকে শুরু করে ভারত সীমান্ত ঘেষে ব্যাপক সেনা বাড়ায় চিন। আর সেই অবস্থায় লালফৌজকে জবাব দিতে একেবারে সেনাবাহিনীকে সম্পূর্ণ ছাড় দেন প্রতিরক্ষামন্ত্রী। স্পষ্ট জানিয়ে ছিলেন, যেটা সঠিক মনে হয়, সেটাই করুন! সম্প্রতি 'ফোর স্টারস অফ ডেসটিনি'- নামে একটি আত্মজীবনীতে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (MM Naravane)। আর সেখানেই ২০২০ সালের ৩১ অগস্টের কথা তুলে ধরেছেন তিনি।

সেখানে তিনি (MM Naravane) লিখছেন, টেনশন বাড়ছে। এই অবস্থায় রাতেই প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, জাতিয় নিরাপত্তা আধিকারিক এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে কথা হয়। ফোনে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলার সময় একাধিক বিষয় বারবার মাথায় আসছিল। কতটা পরিস্থিতি গম্ভীর সে বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে অবগত করি। আর তা শুনে সঙ্গে সঙ্গে রাজনাথ জানান, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছে। পুরো বিষয়টি সেনার সিদ্ধান্ত। যেটা উচিত মনে হয় সেটাই করুন। এমনটাই বার্তালাপে প্রতিরক্ষামন্ত্রী তাঁকে জানান বলে অই বইতে লেখেন প্রাক্তন সেনা কর্তা (MM Naravane)।
শুধু তাই নয়, দীর্ঘ ফোনালালে ইচ্ছামত কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা যেমন দেওয়া হয়েছিল, তেমনই একটি গুরুত্বপূর্ণ মন্তব্যও প্রতিরক্ষামন্ত্রী করেছিলেন। বলেছিলেন, একটি গরম আলু দেওয়া হয়েছে তোমাকে। গোটা দায়িত্ব সেই সময় আমার উপর। বিষয়টি মোটেই সহজ ছিল না বলে উল্লেখ এম এম নারাভানে (Ex-Army chief MM Naravane)-এর। দীর্ঘক্ষণ বসে ছিলাম। দেওয়ালে লাগানো ঘড়ির শব্দ ছাড়া চারপাশ ছিল 'পিন ড্রপ সাইলেন্ট'।
এখানেই শেষ নয়, 'ফোর স্টারস অফ ডেসটিনি'-তে ৩১ অগস্টের ঘটনা লিখতে গিয়ে আজও শিউরে ওঠেন বলে উল্লেখ করেছেন প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানে (MM Naravane)। তিনি আরও লিখছেন, সেই সময় আর্মি হাউসেই ছিলাম। হঠাত চোখে পড়ল একটি দেওয়ালে জম্মু-কাশ্মীর এবং লাদাখের মানচিত্র। অন্যটি ইস্টার্ন কমান্ডের। কিন্তু সত্যিই যুদ্ধের প্রয়োজন ছিল? পুরো বিষয়টি কোনও খেলা ছিল না। দীর্ঘক্ষণ বসে থাকার পর উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশীর সঙ্গে তার কথা হয়েছিল।
সেই আলোচনায় ভারতের তরফে কোনও গুলি না চালানোর কথা বলেছিলাম। কারন তাতে চিনের বাহিনী অজুহাত পেয়ে যেত। সেদিন রাতে একাধিকবার প্রতিরক্ষামন্ত্রী এবং দোভালের সঙ্গে কথাবার্তার কথা তুলে ধরেছেন প্রাক্তন সেনা কর্তার (MM Naravane) বইতে। যা রীতিমত শিউরে ওঠার মতো।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications