উদ্বেগ বাড়িয়ে দিল্লিতে প্রতি চারজনে একজন করোনা আক্রান্ত, ওমিক্রন আরও বাড়ল মহারাষ্ট্রে
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যাল রবিবারের তুলনায় কিছুটা কমলেও রাজধানী জুড়ে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। সোমবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৬৬ জন। রবিবার যে সংখ্যাটা ছিল ২২ হাজার ৭৫১।হিসেব বলছে দ
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যাল রবিবারের তুলনায় কিছুটা কমলেও রাজধানী জুড়ে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। সোমবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৬৬ জন। রবিবার যে সংখ্যাটা ছিল ২২ হাজার ৭৫১।হিসেব বলছে দিল্লির প্রতি চারজনের মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

রাজধানী পজিটিভিটি রেট বর্তমানে ২৫ শতাংশ। গত মে মাসের পর পজিটিভিটি রেট এই প্রথম বাড়ল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ১৭ জনের। বর্তমানে দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৮০৬, ১৫ মের পর এই সংখ্যাটাও সবথেকে বেশি। এর মধ্যে ৪৪ হাজারের বেশি আক্রান্ত রয়েছেন হোম আইসোলেশনে।
আর সুস্থতার হার ৯৪.২০ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৪ হাজাররে বেশি রোগী সুস্থ হয়েছেন। দিল্লির কোভিড হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ১৯৯৯ জন। এর মধ্যে ৮৭ জনের করোনার উপসর্গ রয়েছে তবে এখনও রিপোর্ট আসেনি। আর ১৯১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এর মধ্যে ১৭০২ জন দিল্লির বাসিন্দা ও বাকিরা এসেছেন দিল্লির বাইরে থেকে। ৫০৩ জনকে অক্সিজেন দিতে হচ্ছে ও ৬৫ জন রয়েছেন ভেন্টিলেশনে। গত পাঁচ মাসে দিল্লিতে যতজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, তার থেকে বেশি মৃত্যু হয়েছে জানুয়ারি মাসের প্রথন ১০ দিনে। তবে বেশির ক্ষেত্রেই দেখা গিয়েছে মৃত ব্যক্তির ভ্যাকসিন নেওয়া ছিল না অথবা তাঁর কোনও কো-মর্বিডিটি ছিল।
পাঁচ মাসে মৃত্যু হয়েছে ৪৬ জনের আর ১০ দিনে ৫৩ জনের। উল্লেখ্য, দিল্লির নতুন কোভিড বিধিতে রেস্তোরাঁ বন্ধ থাকলেও টেক অ্যাওয়ে ও ডেলিভারির ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, মুম্বইতে এই নিয়ে পরপর দিন আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। সোমবার বাণিজ্য নগরীতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬৪৮ জন।
এ দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫৯ হাজার ২৪২ জনের। পজিটিভিটি রেট ২৩ শতাংশ। তবে মহারাষ্ট্রের অপর শহর পুনেতে একধাক্কায় অনেকটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের সংখ্য়া ৩৩ হজার ৪৭০। ২৯ হাজার ৬৭১ জন সুস্থ হয়েছেন ২৪ ঘণ্টায়। সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬ হাজার ৪৬।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১২৪৭ জন। ফলে ব্যাপক ভাবে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। এই অবস্থায় নতুন করে করোনা বিধি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দুই রাজ্যই। আজ সোমবার দীর্ঘ উইকেন্ড কার্ফু'র পর স্বাভাবিক হয় দিল্লি। কড়া বিধি ছিল মুম্বইতেও। কিন্তু এরপরেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications