'ইউরোপের সমস্যাই বিশ্বের একমাত্র সমস্যা নয়', সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন জয়শঙ্করের
'ইউরোপের সমস্যাই বিশ্বের একমাত্র সমস্যা নয়', সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন জয়শঙ্করের
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির একটি সম্মলনে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ সেখানেই ভারতের বিদেশ নীতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর ইউরোপকে মনোভাব পরিবর্তন করতে বললেন এস জয়শঙ্কর৷ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোন পক্ষ না নেওয়া এবং বিশেষ করে ইউক্রেনকে সাপোর্ট না করার বিষয়টি নিয়ে জয়শঙ্করকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন ওই সাংবাদিক৷ যার উত্তরেই স্পষ্ট ভাষায় জয়শঙ্কর জানিয়ে দেন ভারত অন্য কোনও দেশের চাপের মুখে বিদেশনীতি নির্ধারণ করে না৷ যে ব্যবস্থায় দেশের জনগণের সর্বোচ্চ স্বার্থরক্ষিত হবে সেরকম বিদেশনীতিই গ্রহণ করে ভারত৷

এর আগেও আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট জবাব দিয়েছিলেন জয়শঙ্কর!
তবে এখানেই থামেননি জয়শঙ্কর, তিনি আরও বলেন ভারত সহ বিশ্বের অন্যান্য দেশগুলির প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো দরকার ইউরোপের৷ এবারও গ্লোবসেকের বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে দৃঢ় ও স্পষ্ট জবাব দিতে পিছপা হলেন না জয়শঙ্কর। এর আগেও আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকয়ার হওয়া বর্ণবিদ্বেস ও হিংসার ঘটনার কড়া জবাব দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷ এবার ভারতের বিদেশ নীতির প্রসঙ্গেও একই রকম স্পষ্ট কথা বলতে শোনা গেল জয়শঙ্করকে!

রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনওপক্ষই নেয়নি ভারত!
ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রথম থেকেই দূরত্ব বজায় রেখেছে ভারত৷ যদিও দু'পক্ষের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে বারবার শান্তি আলোচনার কথা বলেছে ভারত৷ যদিও আমেরিকা সহ ইউরোপিয় ইউনিয়নের বড় অংশের দাবি ছিল ভারত যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে সমর্থন করে৷ এবং আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলির 'রাশিয়া ব্যান' থিওরির অংশীদার হয়। যদিও যুদ্ধের ১০০ দিন পেরোলেও ভারত তার নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে৷

গ্লোবসেকে কী প্রশ্ন করলেন সাংবাদিক?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের এই নিরপক্ষেতা নিয়েই এস জয়শঙ্করের কাছে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তিনি জানতে চান যেখানে ভ্যাকসিন উৎপাদন থেকে বিভিন্ন বিষয়ে সারা বিশ্বে ভারত অগ্রণী ভূমিকা রাখছে সেখানে কিভাবে যুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা না করে দড়িতে পা ফেলে ব্যালেন্স খেলার চেষ্টা করছে?

সাংবাদিককে ঠিক কী উত্তর দিলেন জয়শঙ্কর?
সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ভারত কোনওভাবেই দড়ির উপর হাঁটছে না৷ ভারতের একটি বিদেশী নীতি রয়েছে এবং তা দেশের জনহিতে তৈরি৷ তাই এবার ইউরোপ সহ অন্য দেয়গুলির উচিৎ তাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো এবং অন্য দেশের বিদেশনীতি নিয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়া৷ ইউরোপকে বুঝতে হবে তাদের সমস্যায় পৃথিবীর একমাত্র সমস্যা নয়।












Click it and Unblock the Notifications