Mahua Moitra: 'কী ভেবেছে, মুখ বন্ধ করে দেবে?' গর্জে উঠলেন মহুয়া, হাততালি সোনিয়ার

Mahua Moitra: লোকসভা থেকে তাঁকে বহিষ্কার করার কথা আগেই সুপারিশ করেছিল এথিক্স কমিটি। আজ, শুক্রবার লোকসভায় পেশ করা হল সেই রিপোর্ট। তারপরই সাংসদ পদ খারিজ হয়ে যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। স্পিকার সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান মহুয়া সহ তৃণমূলের সব সাংসদর।

একে একে বেরিয়ে যান সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী সহ কংগ্রেসের সাংসদরাও। সব বিরোধীদের পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্র (Mahua Moitra) । এদিন লোকসভায় বারবার কথা বলার চেষ্টা করলেও বসিয়ে দেন স্পিকার।

Mahua Moitra

বাইরে বেরিয়ে মহুয়া (Mahua Moitra) বলেন, সব নিয়ম ভেঙে দিয়েছে এথিক্স কমিটি। তিনি বলেন, লোকসভার কমিটিকে হাতিয়ার করে একজন মহিলা সাংসদকে হেনস্থা করা হয়েছে। তবে এভাবে তাঁর মুখ বন্ধ করে দেওয়া সম্ভব নয় বলেই মন্তব্য করেছেন মহুয়া।

মহুয়ার কথায়, 'এথিক্স কমিটি তৈরি কর হয়েছিল সাংসদদের স্বার্থে, সাংসদদের হেনস্থা করার জন্য নয়। আর ঠিক সেটাই করা হল। ব নিয়ম নীতি ভেঙেছে এথিক্স কমিটি।' বহিষ্কৃত সাংসদ আরও বলেন, ওরা কী ভেবেছে? এই ভাবে আমার মুখ বন্ধ করে দেবে? আমার বয়স ৪৯। এখনও ৩০ বছর ধরে আমি সংসদের ভিতরে-বাইরে লড়াই করব। একইসঙ্গে তাঁর আশঙ্কা, শীঘ্রই তাঁর বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হবে, আগামী ৬ মাস ধরে হেনস্থা করা হবে।

এদিন আরও একবার টাকা বা উপঢৌকন নেওয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া (Mahua Moitra)। দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন সংসদে, এমনই অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে।

শুক্রবার বহিষ্কারের পর তিনি (Mahua Moitra)দাবি করেন, টাকা বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই। শুধুমাত্র সংসদের মেল এর আইডি শেয়ার করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে তাঁকে। তৃণমূল নেত্রীর দাবি, সাংসদরা সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্ন নেন সংসদে তুলে ধরার জন্য, আইডি শেয়ার করা যাবে না, এমন কোনও নিয়ম নেই বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখযোগ্যভাবে এদিন মহুয়ার (Mahua Moitra) পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেসের প্রায় সব সাংসদকে। তিনি যখন বেরিয়ে যান, তখন তাঁর পাশেই ছিলেন খোদ সোনিয়া। এমনকী মহুয়া বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর পাশে দাঁড়িয়ে হাততালি দিতেও দেখা যায় সোনিয়াকে। আর এজন্যে বিরোধীদের ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল নেত্রী (Mahua Moitra)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+