শহুরে যানজট এড়াতে ৩০ কোটির হেলিকপ্টার কিনলেন মহারাষ্ট্রের গ্রামের এই ব্যবসায়ী
৩০ কোটির হেলিকপ্টার কিনলেন ব্যবসায়ী
শহরের যানজট এড়াতে আস্ত একটা হেলিকপ্টার ৩০ কোটি টাকা দিয়ে কিনে ফেললেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। রাজ্যের বড়াপে গ্রামের জনার্দন ভোর রাজ্যের মধ্যে বা দেশের যে কোনও প্রান্তে ব্যবসা সংক্রান্ত কাজে যাওয়ার সময় যানজটের সম্মুখীন হন। সেই সমস্যা দূর করতেই তিনি হেলিকপ্টার কিনেছেন।

রবিবার এই হেলিকপ্টারের ট্রায়ালের পর এটি গ্রামে তৈরি হওয়া হেলিপ্যাডে এসে যখন অবতরণ করে তখন সেটিকে দেখতে জড়ো হয়েছিলেন বড়াপে গ্রামের বাসিন্দারা। জনার্দন জানিয়েছেন, তিনি থানের কালেক্টর ও পুলিশ কমিশনারের থেকে এ বিষয়ে অনুমতি নিয়েছেন এবং তিন একর জমির ওপর হেলিপ্যাড তৈরি করেছেন। ১৫ মার্চ থেকে হেলিপ্যাডে স্থায়ীভাবে রাখা থাকবে এই হেলিকপ্টারটি। হেলিপ্যাডে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য একটি ওয়ার্কশপ স্থাপন করা হয়েছে। ভোর একজন পাইলট, ২ জন ইঞ্জিনিয়ার এবং পাঁচজন সুরক্ষা কর্মীকে ভাড়া করেছেন। ভোর জানিয়েছেন যে তিনি মাসে ১০ লক্ষ টাকা খরচ করবেন এঁদের সকলকে বেতন দেওয়ার জন্য।
জনার্দন ভোর বলেন, 'এমনকী যদি আমি মুম্বইতে যাই (৫০ কিমি দূরে), আমার পুরো দিন নষ্ট হয় এই যানজটে ফেঁসে। মাসে চারবার আমায় দেশের অন্য রাজ্যেও যেতে হয়। তাই যানজট ও সময়ের অপচয় রুখতে আমি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিই।’ কৃষক পরিবার থেকে উঠে আসা জনার্দন গ্রামেই তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে নিয়ে বাস করেন। এই পরিবারের ৫০ একর জমি রয়েছে, যেখানে তাঁরা ধান ও সবজি ফলায়। নিজেদের ডেয়ারি ও ৩০০টি গরুও রয়েছে। পাঁচবারের গ্রাম প্রধান জনার্দন বলেন, 'স্থানীয় জায়গায় এই গরু কিনতে পাওয়া যাবে না, আমি যখন পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, হরিয়ানা গিয়েছিলাম সেখান থেকে এই গরুগুলি কিনে আনি। হেলিকপ্টার কেনার ফলে আমার সময় বাঁচবে এবং আমি এইসব জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারব।’
রিয়াল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত জনার্দন গোডাউন তৈরি করার জন্য ৫০ একর জমি নিয়েছেন। তাঁর নিজস্ব বেশ কিছু গোডাউন রয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications