বিনোদন থেকে ভারতীয় খাবার, মন কাড়ছে গোটা বিশ্বের; ওয়েভস শীর্ষ সম্মেলন থেকে বললেন মোদী
"বিষয়বস্তু, সৃজনশীলতা এবং সংস্কৃতি - এই তিন স্তম্ভেই গড়ে উঠছে ভারতের 'কমলা অর্থনীতি'র নতুন অধ্যায়', ওয়েভস সামিটে বৃহস্পতিবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিনোদন থেকে শুরু করে ভারতীয় খাবার, দুনিয়া জুড়ে ভারতের প্রভাব বাড়ছে, আর এই ইতিবাচক পরিবর্তনের হাত ধরে এগোচ্ছে দেশের সৃজনশীল অর্থনীতি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারতের চলচ্চিত্র শিল্পের বিশ্বব্যাপী প্রসারকে বিশেষভাবে তুলে ধরেন। মোদী বলেন, "আজ ভারতের চলচ্চিত্র ১০০ টিরও বেশি দেশে মুক্তি পাচ্ছে। বিদেশি দর্শকরা কেবল দেখছেনই না, বরং সাবটাইটেলের মাধ্যমে ভারতীয় বিষয়বস্তুর সঙ্গে সক্রিয়ভাবে জুড়েও থাকছেন"।

তিনি যোগ করেন, উদ্ভাবনী গল্প বলার প্রতি বৈশ্বিক চাহিদার সঙ্গে ভারতের সৃজনশীল সক্ষমতা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা দেশকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান দিচ্ছে। আজ নতুন করে বাইরের দেশের মানুষ ভারতকে বুঝতে শিখেছে। ভারতীয় ভাষাকে শেখার চেষ্টা করছে।
সৃজনশীল দায়িত্ববোধ ও 'কমলা অর্থনীতি'
প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানুষের সংবেদনশীলতার ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোদী বলেন, "মানুষকে রোবটে পরিণত করা উচিত নয়, বরং তাদের আরও সংবেদনশীল করে তোলা জরুরি"।
সরকারের প্রতি সুপ্রিম কোর্টের বিতর্কিত ডিজিটাল কন্টেন্ট নিয়ন্ত্রণের আহ্বানের প্রেক্ষাপটে মোদী তরুণ প্রজন্মকে অনলাইন কন্টেন্টের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার উপর জোর দেন। অনলাইন বিষয়বস্তুর ক্ষেত্রে ভালো দিক কোনটি বা খারাপ দিকই বা কি, তা এদিন বোঝান মোদী।
বিনোদনের বৈশ্বিক মঞ্চে ভারত
সামিটের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, WAVES সামিট বিশ্বজুড়ে স্রষ্টা, স্টার্টআপ, শিল্প নেতৃত্ব ও নীতিনির্ধারকদের একত্রিত করছে, যেখানে ভারত চলচ্চিত্র প্রযোজনা, ডিজিটাল কন্টেন্ট, গেমিং, ফ্যাশন, সঙ্গীত এবং লাইভ বিনোদনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।
তিনি আশাপ্রকাশ করেন, "ভারতীয় 'খানা' যেমন আজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে, তেমনি ভারতীয় 'গান'ও শীঘ্রই বিশ্বমঞ্চে জায়গা করে নেবে। পর্দা হয়তো ছোট হচ্ছে, কিন্তু ভারতের গল্পের বার্তা দিন দিন আরও বড় হয়ে উঠছে"। বিশ্বজুড়ে ভারতীয় সঙ্গীতের চাহিদা বাড়ছে নিত্যদিন।
প্রধানমন্ত্রীর মতে, দেশের অগ্রগতির এই নতুন পথ কেবল বিনোদন জগতকেই নয়, ভারতের সংস্কৃতি ও সৃজনশীল শক্তিকেও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। একই সাথে ভারতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। কেননা যত ভারতীয় সংস্কৃতি, ভারতীয় খাবার বিশ্বের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে, ততই তা আর্থিক ভাবে শক্তিশালীও হয়ে উঠবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications