ওড়িশার জঙ্গলে এনকাউন্টার, কোটি টাকার মাথার দাম থাকা মাওবাদী নেতা গণেশ উইকে সহ ৬ জন নিহত
ওড়িশার কন্ধমাল জেলায় নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক অভিযানে বড়সড় ধাক্কা খেল মাওবাদী সংগঠন। পৃথক দুটি সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে সহ মোট ছয়জন নকশালকে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
বুধবার গভীর রাতে বেলঘর থানার অধীন গুম্মা জঙ্গলে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই মাওবাদীর মৃত্যু হয়। এর পর বৃহস্পতিবার সকালে চাকাপাড়া থানার এলাকায় আরেকটি জঙ্গলে দ্বিতীয় দফার সংঘর্ষ শুরু হয়। এই অভিযানে চার মাওবাদী নিহত হয়, যাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিআই (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬৯ বছর বয়সি গণেশ উইকের মাথার দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা। 'পাক্কা হনুমন্তু', 'রাজেশ তিওয়ারি', 'চামরু' ও 'রূপা' এই একাধিক ছদ্মনামে তিনি পরিচিত ছিলেন। তেলেঙ্গানার নালগোন্ডা জেলার পুল্লেমালা গ্রামের বাসিন্দা উইকে দীর্ঘদিন ধরেই মাওবাদী সংগঠনের শীর্ষস্তরে সক্রিয় ছিলেন।
সংঘর্ষস্থল থেকে দুটি ইনসাস রাইফেল ও একটি .৩০৩ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্য মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে।
ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া এক সাংবাদিক বৈঠকে বলেন, "দুই দিনে ছয়জন মাওবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যের মৃত্যু রাজ্য পুলিশের জন্য বড় সাফল্য। এতে ওড়িশায় মাওবাদী সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়েছে।" তিনি আরও জানান, কন্ধমাল গঞ্জাম জেলা সীমান্তে বিভিন্ন জায়গায় এখনও অভিযান চলছে ও আগামী দিনেও সাফল্যের আশা রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানের জন্য নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানিয়ে একে "গুরুত্বপূর্ণ মাইলফলক" বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "এই বড় সাফল্যের পর ওড়িশা প্রায় নকশালমুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করার লক্ষ্যে আমরা অটল।"
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications