Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ, শহিদ এক জওয়ান
জম্মু ও কাশ্মীরে ফের উত্তেজনা। কুপওয়ারায় শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন জখম এক জওয়ান। নিয়ন্ত্রণ রেখা বরাবর মাচিল সেক্টরে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছিল। মেজর পদাধিকারীর এক সেনা অফিসারের গুলি লাগে। জানা গিয়েছে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান।
এখনও চলছে গুলির লড়াই। সীমান্ত বরাবর প্রবল উত্তেজনা তৈরি হয়েছে কাশ্মীরে। আরও চার জওয়ান আহত হয়েছেন গুলির লড়াইয়ে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে শনিবার ভোটে সেনা ছাউনি লক্ষ্য কর গুলি চালায় জঙ্গিরা।

সেনা জঙ্গি সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরে। শনিবারের সকালে হঠাৎ করেই সেনা বাহিনীর ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কয়েক দিন আগেই কাশ্নীরে হাই অ্যালার্ট জারি করেছিল সেনাবাহিনী। ৪০ থেকে ৫০ জন জঙ্গী ভূস্বর্গে ঢুকে পড়েছে বলে জানিয়েছিলেন তিনি।
গত কয়েক দিনে দফায় দফায় সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। কাশ্মীরে নতুন করে পাক জঙ্গিদের অনুব্রবেশের ঘটনায় উগ্বেগ বেড়েছে তাতে কোনও সন্দেহ নেই। গত কয়েক মাস ধরেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে। এবাং কাঠুয়া, কুপওয়াড়া সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় সেনা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে জঙ্গিরা।
গোপন সূত্রে সেনাবাহিনী খবর পেয়েছে পাকিস্তানের যে জঙ্গিরা ভূস্বর্গে অনুপ্রবেশ করেছে তাদের সকলের কাছে অত্যাধুনিক সব সরঞ্জাম রয়েছে। অর্থাৎ আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। যেগুলির নাইট ভিশন পর্যন্ত রয়েছে। অর্থাৎ রাতের অন্ধকারেও টার্গেট তৈরি করে লক্ষ্য ভেদ করতে পারে।
কাশ্মীরের একাধিক জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বেড়েছে। পাক জঙ্গি সংগঠন জঈশ কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে। পাক জঙ্গি সংগঠন জঈশের মদতে কাজ করছে কাশ্মীরি টাইগার্সরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে জঙ্গি তৎপরতা একেবারেই নির্মুল হয়ে গিয়েছিল ভূস্বর্গে। নতুন করে সেই তৎপরতা শুরু হয়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications