Haryana Assembly Election Results 2024: ঘুরল খেলা, এগোচ্ছে বিজেপি! দল চাইলে হবেন মুখ্যমন্ত্রী, বললেন অনিল

Haryana Assembly Election Results 2024: কথায় আছে সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে! আর তা দেখেই উচ্ছ্বাস শুরু করে দেয় কংগ্রেস নেতাকর্মীরা। কিন্তু বেলা গড়াতেই ঘুরে গেল খেলা। কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি। ভোটগণনায় এখনও পর্যন্ত ইঙ্গিত, হরিয়ানায় বিজেপি ৪৬ টি আসনে এগিয়ে রয়েছে ।

কংগ্রেস এগিয়ে মাত্র ৩৭ টি আসনে। এবং অন্যান্যরা মাত্র পাঁচটি আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ইভিএমের ভোট গণনা চলছে। ফলে প্রতি মুহূর্তে সংখ্যা বদল ঘটছে। তবে বিজেপি এগোতে শুরু করতেই উচ্ছ্বাস শুরু করে দিয়েছে বিজেপি। পুরো পরিস্থিতির উপর নজর রাখছে কংগ্রেস (Haryana Assembly Election Results 2024) ।

Anil vij

শোনা যাচ্ছে, হরিয়ানার কংগ্রেসের তিন পর্যবেক্ষক অজয় ​​মাকেন, অশোক গেহলট এবং প্রতাপ সিং বাজওয়া চণ্ডীগড় উড়ে যাচ্ছেন। সে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁরা বৈঠকে বসতে পারেন। জয়ের ব্যাপারে আশাবাদী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর হুডা। তিনি বলেন, হরিয়ানায় সরকার গঠন এবার কংগ্রেস করবে।

গরহি সম্পলা-কিলই থেকে প্রার্থী হয়েছেন ভূপিন্দর হুডা। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিজের কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা। অন্যদিকে কংগ্রেস উচ্ছ্বাসকে তীব্র কটাক্ষ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী অনিল ভিজ।

তিনি বলেন, হরিয়ানায় বিজেপি জিতছে। কংগ্রেস উচ্ছ্বাস দেখাচ্ছে কারণ ওদের দলের মধ্যেই অনেকে চান ভূপিন্দর হুডা হেরে যান। তবে আমি সাধারণ মানুষের আশীর্বাদ মাথা পেতে নেব। তবে যদি দলের শীর্ষ নেতৃত্ব চায় তাহলে ফের একবার মুখ্যমন্ত্রী পদে বসার জন্য রাজি আছেন বলে জানান হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী অনিল ভিজ। এখন দেখার হরিয়ানায় শেষ মুহূর্তে খেলা ঠিক কোন দিকে ঘরে।

তবে যা ট্রেন্ড তা একেবারে টানটান। যে কোনও সময় সংখ্যা বদলে যেতে পারে। ফলে বিজেপি এবং কংগ্রেস একেবারে সুনজর রেখে চলেছে ভোট গণনার উপর। ভোট গণনা কেন্দ্র কংগ্রস কর্মীরা না ছাড়েন সেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়্যাররুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বিজেপি শীর্ষ নেতৃত্বও (Haryana Assembly Election Results 2024)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+