Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটার তালিকায় বড় রদবদল! মোদীর রাজ্যে হয়েছে বিপুল ছাঁটাই, কত? নতুন সংখ্যা জানাল কমিশন

SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর গুজরাটের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নতুন পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। তিন মাস ধরে চলতে থাকা এই প্রক্রিয়ার পর গত মঙ্গলবারই তালিকা প্রকাশ হয়েছিল। তারপরে কিছু সংযোজন এবং বিয়োজনের পর আজ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

SIR শুরুর সময় গুজরাটের ভোটার তালিকায় মোট ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জনের নাম ছিল। সংশোধন প্রক্রিয়া শেষ পরেই সেই সংখ্যা কমে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জনে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ সবমিলিয়ে মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জনের নাম তালিকা থেকে বাদ গেছে।

এর আগেও গত মঙ্গলবার গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছিল যে, চূড়ান্ত তালিকায় প্রায় ৪ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম রয়েছে। গত ১৯ ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেই তুলনায় প্রায় ৫ লক্ষ ৬০ হাজার মানুষের নতুন নাম যুক্ত হয়েছে। খসড়া প্রকাশের সময় প্রায় ৭৪ লক্ষ নাম বাদ পড়ার কারণে ভোটার সংখ্যা নেমে গিয়ে প্রায় ৪ কোটি ৩৪ লক্ষে পৌঁছেছিল। তার পরে নতুন সংযোজন হওয়ার ফলে চূড়ান্ত সংখ্যায় কিছুটা বৃদ্ধি হয়।

গুজরাতের পাশাপাশি লক্ষদ্বীপ এবং পুদুচেরি-র পরিসংখ্যানও জানানো হয়েছে।

আগে লক্ষদ্বীপে ৫৭,৮১৩ জন ভোটার ছিলেন। সংশোধন হওয়ার পর সেই সংখ্যা কমে গিয়ে ৫৭,৬০৭ হয়েছে। মোট বাদ পড়েছে ২০৬ জনের নাম। আগে পুদুচেরিতে ১০ লক্ষ ২১ হাজার ৫৭৮ জনের নাম ছিল। এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ২১১ জনে। বাদ গিয়েছে ৭৭ হাজার ৩৬৭ জনের নাম।

কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, ভোটার তালিকা হালনাগাদের কাজ হল একটি চলমান প্রক্রিয়া। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম ৬, ফর্ম ৭ এবং ফর্ম ৮ জমা দেওয়া যায়।

ইতিমধ্যেই বিহারে SIR এবং অসমে বিশেষ সংশোধন (SR) শেষ হয়েছে। ছত্তীসগঢ়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, গোয়া, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে তা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা।

অর্থাৎ সংশোধন প্রক্রিয়ার পর একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার সংখ্যায় বড়সড় পরিবর্তন সামনে এসেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+