মোদী সরকারের বড় জয়! গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের জেলে থাকা আট ভারতীয় নৌবাহিনীর সদস্য মুক্ত, ফিরলেন সাতজন
ভারতের জন্য বড় কূটনৈতিক জয়। কাতারে গুপ্তচর বৃত্তির অভিযোগে জেলে থাকা আট প্রাক্তন নৌসেনাকে মুক্তি দিয়েছে উপসাগরীয় ওই দেশ। রবিবার রাতে দেশে ফিরে এসেছেন সাতজন। ভারতেরবিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর আট কর্মীরা কাতারের একটি বেসরকারি সংস্থা আল দোহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন।
বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারে আটক আল দোহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তিকে ভারত স্বাগত জানাচ্ছে। আটজনের মধ্যে সাতজন ফিরে এসেছেন। কাতারের সিদ্ধান্তকে ভারত স্বাগত জানাচ্ছে বলেও বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে।

গত ডিসেম্বরে কাতারের এক আদালত আল দোহরা গ্লোবাল কোম্পানির মামলায় গ্রেফতার হওয়া আট ভারতীয় নৌবাহিনীর সদস্যের মৃত্যুদণ্ড প্রত্যাহার করে। মৃত্যুদণ্ড কমিয়ে তাঁদের জেলদণ্ড দেওয়া হয়েছিল। কাতারের আদালতে ভারতীয় নৌবাহিনীর প্রবীণ এই সদস্যদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারত সরকারের দায়ের করা আবেদন গ্রহণ করার দৃষ্টান্ত প্রথম।
কাতারে আটক ভারতীয় নৌবাহিনীর আট প্রবীণ সদস্য হলেন, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাগেশ।
ভারতীয় নৌবাহিনীর প্রবীণ এই সদস্যরা দিল্লিতে ফিরে আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এব্যাপারে হস্তক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ ছাড়া তাঁদের পক্ষে দাঁড়ানো সম্ভব হত না। এটা ভারত সরকারের টানা চেষ্টার ফলে ঘটেছে বলেও জানিয়েছেন নৌবাহিনীর প্রবীণ সদস্যরা।
তাঁরা আরও বলেছেন, দেশে ফিরে আসতে ১৮ মাস অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁরা কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ এবং কাতারের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ ছাড়া এটা সম্ভব হত না বলেও জানিয়েছেন তাঁরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications