Arvind Kejriwal: ফের সমন দিল্লির মুখ্যমন্ত্রীকে, এবার হাজিরা না এড়ালে কি চরম পদক্ষেপ করবে ED

আবগারি দুর্নীতি মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল ইডি। এবার ২১ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে নবমবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। এখনও পর্যন্ত ইডি আটট সমন পাঠিয়েছে ইডি। কিন্তু কোনও সমনেই হাজারা দেননি কেজরিওয়াল।

আবগারি দুর্নীতি মামলার তদন্তে ঝাঁঝ বাড়াচ্ছে ইডি। ইতিমধ্যেই এই মামলায় আপ সরকারের একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এবার কী তাবে কেজরিওয়ালের পালা। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। একুশে মার্চ যদি কেজরিওয়াল হাজিরা না দেন ইডির দফতরে তাহলে কী হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Arvind Kejriwal

যদিও আগাম জামিন নিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তাতে জামিন পেয়েছেন কেজরিওয়াল। একের পর এক ইডির সমনের বিরুদ্ধে গিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। তাতে আমল দেয়নি আদালত। তারপরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে আবার কেন সমন পাঠাল।

আদালতে ইডিকে কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের যাবতিয় তথ্য জমা দিতে বলা হয়েছে। আদালতে এদিন কেজরিওয়ানের আইনজীবী জানিয়েছেন, ইডির দফতরে তিনি হাজিরা না দিলেও তার কারণ উল্লেখ করে প্রতিবার তিনি ইডির দফতরে চিঠি পাঠিয়েছে।

এদিকে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। তারপরেই আবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে ইডি। এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মোদী সরকার পরিকল্পনা করে এই কাজ করছে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়ালই নয় বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধেই এজেন্সিকে লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে। ভোটের আগে সেই তৎপরতা আরও বাড়বে বলে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+